Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ১৭ই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

১৭ই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর

Online Desk এপ্রিল 16, 2025
wea.png

ওঙ্কার ডেস্ক: চৈত্র মাসের শেষ থেকেই রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি। যা আপাতত বজায় থাকবে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ১৭ই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির অনুকূল পরিবেশ রয়েছে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে একাধিক জেলায়। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বুধবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। আজ, বুধবার গোটা দক্ষিণবঙ্গ জুড়েই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম ও পুরুলিয়া সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও। তার সঙ্গে বিকেলের দিকে কালবৈশাখের সম্ভাবনা রয়েছে কিছু জেলায়। তবে ভারী বৃষ্টির কোথাও কোনও সম্ভাবনা নেই।
আগামী বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। তবে তাপমাত্রার খুব একটা হের ফের হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর আরও জানিয়েছে, বাংলাদেশ ও বিহারের উপরে একটি নিম্নচাপ বলয় রয়েছে। যার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। আর তার জেরেই বাড়ছে বৃষ্টির সম্ভাবনা।
উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সহ মালদা জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

Post Views: 102

Continue Reading

Previous: নাবালিকাকে কুপ্রস্তাব, অভিযোগ জানাতে গিয়ে রাতভর থানায় মা-মেয়ে, প্রশ্নের মুখে হুগলি পুলিশ
Next: এনআইএ হেফাজতে লেখালিখি করে ও নামাজ পড়ে সময় কাটছে রানার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.