Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • আগামী বিধানসভা নির্বাচনে লড়বেন? কী বললেন দিলীপ ঘোষ

আগামী বিধানসভা নির্বাচনে লড়বেন? কী বললেন দিলীপ ঘোষ

Online Desk আগস্ট 26, 2025
dilip-ghosh.jpg

ওঙ্কার ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুক্রবারের জনসভায় তিনি ডাক পাননি। ওই দিন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি গিয়েছিলেন ধর্মগুরু রবিশংকরের আশ্রমে। সেখান থেকে ফিরে বিস্ফোরক মন্তব্য করে দলকে কার্যত অস্বস্তিতে ফেলেছেন ঠোঁটকাটা দিলীপ। আগামী নির্বাচনে তিনি ময়দানে নেমে প্রার্থী হিসেবে লড়াই করবেন কিনা সে বিষয়ে এ বার জল্পনা বাড়ালেন দিলীপ ঘোষ।

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে লড়বেন কিনা এই প্রশ্নের জবাবে দিলীপ ঘোষ বলেন, ‘আমাদের দলে একটা পদ্ধতি আছে। সংসদীয় কমিটি প্রার্থী ঠিক করে। সেই প্রক্রিয়া অনুযায়ীই সব কিছু হবে।’ পদ্ম শিবিরে কি বর্তমানে ব্রাত্য হয়ে গিয়েছেন একদা ময়দান কাঁপানো দিলীপ ঘোষ? এই প্রশ্ন রাজনৈতিক পর্যবেক্ষকরা তুলতে শুরু করেছেন। যদিও দিলীপের দাবি, দল তাঁকে অতীতে যে দায়িত্ব দিয়েছে তা সঠিক ভাবে পালন করেছেন তিনি। ভবিষ্যতেও দলের তরফে তাঁকে যে দায়িত্ব দেওয়া হবে, তা নিষ্ঠার সঙ্গে পালন করতে তিনি প্রস্তুত।

উল্লেখ্য, দমদমে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় লোক না হওয়া নিয়ে সরব হন দিলীপ ঘোষ। লোক না হওয়ার পিছনে দলবদলু নেতাদেরকে নিশানা করেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ‘প্রধানমন্ত্রীর মঞ্চে ছিলেন দলবদল করা শুভেন্দু অধিকারী, তাপস রায়, অর্জুন সিং, সজল ঘোষ…..এঁরা কি বিজেপি?’ তাঁর প্রশ্ন, ‘এঁদের দেখে মানুষ বিজেপি করতে আসবেন? এঁদের বিরুদ্ধেই তো বিজেপি লড়াই করেছিল।’ তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া নেতারা মঞ্চে ছিলেন বলে লোক হয়নি বলে দাবি দিলীপের।

Post Views: 302

Continue Reading

Previous: পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় এবার ‘হোক কলরব’, সিনেমায় উঠে আসবে কোন কোন তথ্য?
Next: প্রবীণরা আর কত আয়কর দেবে !

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.