Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় এবার ‘হোক কলরব’, সিনেমায় উঠে আসবে কোন কোন তথ্য?

পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় এবার ‘হোক কলরব’, সিনেমায় উঠে আসবে কোন কোন তথ্য?

Online Desk আগস্ট 26, 2025
FotoJet-3.jpg

ওঙ্কার ডেস্ক: বিগত বেশ কিছু দিন ধরেই টলিপাড়ার একঝাঁক নতুন প্রজন্মকে নিয়ে ওয়ার্কশপ করছেন রাজ চক্রবর্তী। তার নিদর্শন দেখা গেছে সমাজমাধ্যমেও। তাতে দেখা যাচ্ছে রোহন ভট্টাচার্য, ওম সাহানি, জন ভট্টাচার্যের মতো জনপ্রিয় মুখদের। কী হতে চলেছে সেখানে? কেন হঠাৎ ওয়ার্কশপে মন পরিচালকের রাজের? গুঞ্জন উঠেছিল শুরু থেকেই অবশেষে সবটা এল প্রকাশ্যে।
তাঁদের নিয়ে রাজের আগামীর প্রজেক্ট। শোনা যাচ্ছে ছবির নাম হতে পারে ‘হোক কলরব’। খুব চেনা এই স্লোগান, বছর কয়েক আগের কথা মাথায় আসছে কি? যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ গোটা শহর মুখরিত হয়েছিল এই স্লোগানে। সেই স্লোগানই এবার পর্দায়? ঠিক কোন কোন ঘটনা তুলে ধরা হবে এই ছবিতে? সূত্র জানাচ্ছে, থাকবে স্বপ্নদীপ-কাণ্ডের মতো হৃদয়বিদারক ঘটনার উল্লেখ। রাজ তৃণমূল বিধায়ক, সে ক্ষেত্রে তাঁর ছবিতে মুখ্য ভূমিকা পাবে কোন দিক? প্রশ্ন উঠছে নানা বিষয়ে।
তবে একাধিক বাণিজ্যিক এবং সমান্তরাল ছবিতে নিজের কর্মদক্ষতায় দর্শকের মন জয় করেছেন রাজ চক্রবর্তী। তাই এই ছবিতেও তিনি ঝকঝকে ভাষায় বক্তব্য রাখতে পারবেন, এমন প্রত্যাশা রয়েছে ইন্ডাস্ট্রির ভেতরে-বাইরে। ছবির নাম ও বিষয়বস্তুর নিয়ে আগামী ২৭ তারিখ অফিসিয়ালি ঘোষণা হবে। চমকের প্রত্যাশায় রয়েছেন সকলেই।

Continue Reading

Previous: অনলাইনে শচীনকে প্রশ্ন ভক্তের, রসিক জবাব মাস্টার ব্লাস্টারের
Next: আগামী বিধানসভা নির্বাচনে লড়বেন? কী বললেন দিলীপ ঘোষ

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.