Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অনলাইনে শচীনকে প্রশ্ন ভক্তের, রসিক জবাব মাস্টার ব্লাস্টারের

অনলাইনে শচীনকে প্রশ্ন ভক্তের, রসিক জবাব মাস্টার ব্লাস্টারের

Online Desk আগস্ট 26, 2025
sachin.jpg

ওঙ্কার ডেস্ক: সমাজ মাধ্যম প্ল্যাটফর্ম রেডিটে ভক্তদের মুখোমুখি হয়েছিলেন শচীন তেন্ডুলকর। সেখানেই ‘ক্রিকেটের ঈশ্বরকে’ বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন তাঁর অনুরাগীরা। সেই প্রশ্নের ফাঁকে এক জন শচীনকে প্রশ্ন করেন ‘আপনি সত্যিই শচীন তেন্ডুলকর? প্রমাণের জন্য একটা ভয়েস নোট পাঠান।’ ভক্তের কাছ থেকে এমন প্রশ্ন শুনে শচীন প্রথমেই নিজের ছবি শেয়ার করেন। দেখা যায় প্রশ্নটা একটি বড় স্ক্রিনে দেখাচ্ছেন তিনি। শচীন এটাই বোঝাতে চান, যে তিনিই উত্তর দিচ্ছেন।

শচীন তেন্ডুলকর সেই সঙ্গে রসিক মন্তব্য করেন। তিনি বলেন, ‘এখন কি আধার কার্ডও পাঠাতে হবে নাকি?’ এমন মন্তব্য ভক্তরাও উপভোগ করেন। কেউ লেখেন—‘শচীনের ব্যাটের টোকাই তাঁর আসল ভয়েস নোট।’ আবার কেউ লিখেছেন, ‘যিনি নিজের খেলা দিয়ে কোটি কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন, তাঁকে আবার প্রমাণ দিতে হবে কেন?’

এ ছাড়াও শচীনকে আরও একাধিক মজার প্রশ্ন করেছেন ভক্তরা। যার মধ্যে একটা ছিল স্টিভ বাকনরকে নিয়ে। জামাইকান এই ক্রিকেট আম্পায়ার একাধিকবার শচীনকে ভুল আউট দিয়েছিলেন বলে বিতর্ক রয়েছে। ওই ভক্ত প্রশ্ন করেন, ‘স্টিভ বাকনরকে নিয়ে কিছু বলুন’ জবাবে মাস্টার ব্লাস্টার বলেন, ‘যখন আমি ব্যাট করতাম, তখন ওকে একটা বক্সিং গ্লাভস দিলে ভালো হত। যাতে উনি আউট করার জন্য আঙুল না তুলতে পারতেন।’ ওই প্রশ্নোত্তর পর্বে শচীনের ব্যক্তিগত পরিবারের প্রসঙ্গও আসে, সেখানে এক জন জানতে চান শচীন-পুত্র অর্জুনের বাগদান নিয়ে। শচীন বলেন, ‘ও জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছে। আমরাও খুব উত্তেজিত।’

Post Views: 264

Continue Reading

Previous: জয় দিয়ে এএফসি শুরু ইস্টবেঙ্গল মহিলাদের
Next: পরিচালক রাজ চক্রবর্তীর পরিচালনায় এবার ‘হোক কলরব’, সিনেমায় উঠে আসবে কোন কোন তথ্য?

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.