Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন জুনের মধ্যে?

বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন জুনের মধ্যে?

Online Desk মে 29, 2025
IMG-20250529-WA0001.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী জুন মাসের মধ্যে কি রাজ্য সভাপতি নির্বাচন হবে বঙ্গ বিজেপিতে? গেরুয়া শিবিরের সাংগঠনিক প্রস্তুতি দেখে এই প্রশ্ন তুলছেন অনেকে। ইতিমধ্যে সব জেলা থেকে প্রদেশ পরিষদ সদস্যদের নাম চেয়ে পাঠিয়েছেন সাংগঠনিক নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতা। আর যার ফলে জল্পনা তৈরি হয়েছে সভাপতি নির্বাচন ঘিরে।

রাজ্য বিজেপির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে প্রদেশ পরিষদের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেক বিধানসভা কেন্দ্র থেকে একজন করে প্রতিনিধি থাকেন প্রদেশ পরিষদে। তাঁরা সংশ্লিষ্ট রাজ্যের সভাপতিকে নির্বাচিত করেন। একই ভাবে সর্ব ভারতীয় সভাপতি পদের নির্বাচনের ক্ষেত্রে জাতীয় পরিষদ অপরিহার্য। দেশের প্রত্যেক লোকসভা কেন্দ্র থেকে একজন করে প্রতিনিধি নিয়ে গঠিত হয় জাতীয় পরিষদ। সূত্রের খবর, আগামী জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে বিজেপি-র সর্বভারতীয় সভাপতি নির্বাচনও সেরে ফেলা হবে। জুনের তৃতীয় সপ্তাহে মনোনয়ন-সহ নির্বাচনী প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে সংগঠন গোছাতে ঝাঁপিয়ে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। এই আবহে বঙ্গ বিজেপিতে এখনও পর্যন্ত সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন সুকান্ত মজুমদার। নয়া সভাপতি হিসেবে কে দায়িত্ব নেবেন সে বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু বলা হয়নি পদ্ম শিবিরের তরফে। বিজেপি সূত্রে খবর, প্রদেশ পরিষদের সদস্যরা সভাপতি নির্বাচন করবেন।

Post Views: 113

Continue Reading

Previous: সিসিটিভি দেখে দুর্গাপুরের এক দুষ্কৃতি কে ধরলো পুলিশ
Next: উনিশে জুন কালীগঞ্জে উপ নির্বাচন, প্রচার শুরু করলেন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.