Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • উনিশে জুন কালীগঞ্জে উপ নির্বাচন, প্রচার শুরু করলেন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ

উনিশে জুন কালীগঞ্জে উপ নির্বাচন, প্রচার শুরু করলেন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ

Online Desk মে 29, 2025
NADIA-REELECTION.png

নিজস্ব সংবাদদাতা , নদিয়া : দুবারের বিধানসভার সদস্য নাসির উদ্দিন আহমেদ সদ্যপ্রয়াত হয়েছেন, উনিশে জুন উপনির্বাচন, হাতে সময় খুবই কম, বিরোধীরা এখনো প্রার্থী ঘোষণা করতে পারিনি, এই অবস্থায় সময় নষ্ট না করে তড়িঘড়ি ভোট প্রচারে ঝাঁপিয়ে পড়লেন নাসির আহমেদের মেয়ে আলিফা আহমেদ।
নদীয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের তৃণমূল প্রার্থী নির্বাচিত হয়েছেন আলিফা আহমেদ। গতকাল ওই বিধানসভার উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে তৃণমূল কংগ্রেস, এরপরেই নিজের বিধানসভায় ফিরে এসে কর্মী সমর্থকদের সাথে বৈঠক শুরু করেন তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। বুধবার সকাল থেকেই দলীয় কর্মীদের সাথে নিয়ে রাজনীতির জনকৌশলে ব্যস্ত ছিলেন মহিলা তৃণমূল প্রার্থী। সন্ধ্যে গড়াতেই বিভিন্ন বাজার সহ বাড়িতে বাড়িতে ভোট প্রচারে বেরিয়ে পড়েন তিনি।
আলিফার বাবা দুবারের বিধানসভার সদস্য নাসির উদ্দিন আহমেদ সদ্যপ্রয়াত হয়েছেন, এরপরেই ওই বিধানসভার উপনির্বাচনের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। সেই অনুযায়ী তৃণমূলের তরফ থেকে প্রয়াত নাসির উদ্দিন আহমদের সুকন্যা আলিফা আহমেদের নাম ঘোষণা করা হয়। তবে গত বিধানসভা নির্বাচনে প্রায় ৪৭ হাজার ভোটে লিড দেয় বাবা নাসির উদ্দিন আহমেদ, এবার উপনির্বাচনে আরো বেশি ব্যবধানে দলকে উপহার দেওয়ার লক্ষ্যে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। ছোলছে জোড় কদমে ভোট প্রচার।

Continue Reading

Previous: বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন জুনের মধ্যে?
Next: চিনের পড়ুয়াদের ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন

সম্পর্কিত গল্প

New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-15.webp

ফের তারিখ, দলত্যাগ মামলায় স্পিকারের কাছে ৩ নভেম্বর পর্যন্ত সময় চাইলেন সুদীপরা

Online Desk অক্টোবর 21, 2026
Ghostly-Portrait-Over-a-Distant-Couple.jpg

‘জেন জি’দের কাছে শিক্ষনীয় রুকমাবাঈ ! যিনি ব্রেক আপের ইতিহাসে নজির সৃষ্টিকারী প্রথম ভারতীয় মহিলা চিকিৎসক

Online Desk অক্টোবর 20, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.