Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • চিনের পড়ুয়াদের ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন

চিনের পড়ুয়াদের ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন

Online Desk মে 29, 2025
20250408_090548.jpg

ওঙ্কার ডেস্ক: চিন থেকে প্রতি বছর বহু পড়ুয়া মার্কিন যুক্তরাষ্ট্রে যায় পড়াশোনার জন্য। মার্কিন মুলুকের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে বেশ ভাল সংখ্যক চিনা শিক্ষার্থী রয়েছে। এবার চিনা শিক্ষার্থীদের মার্কিন শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ নিষিদ্ধ করতে তৎপর হল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, চিনা শিক্ষার্থীদের ভিসা বাতিল শুরু করা হবে। বুধবার এক্স হ্যান্ডেলে মার্কো রুবিও এ বিষয়ে বিবৃতি দিয়েছেন।

এক্স হ্যান্ডেলের পোস্টে রুবিও লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র চিনা শিক্ষার্থীদের ভিসা বাতিল করা শুরু করবে, যাদের মধ্যে রয়েছে চিনা কমিউনিস্ট পার্টির সঙ্গে সম্পর্ক রয়েছে এমন বা সংবেদনশীল বিষয়ে পড়াশোনা করা ছাত্রছাত্রীরাও। চিনা পড়ুয়াদের ভিসা বাতিল প্রসঙ্গে বিবৃতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ মন্ত্রকও। মার্কিন বিদেশ মন্ত্রক যে বিবৃতি দিয়েছে, সেটির শিরোনাম—‘নতুন ভিসানীতি আমেরিকাকে অগ্রাধিকার দেয়, চিনকে নয়’। বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসনের বিদেশ মন্ত্রক হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সঙ্গে কাজ করবে। উদ্দেশ্য, চিনা শিক্ষার্থীদের ভিসা আগ্রাসীভাবে বাতিল করা।

উল্লেখ্য মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিদেশি পড়ুয়া পড়তে যায় ভারত থেকে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্বিতীয় বৃহত্তম উৎস দেশ হল চিন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে মোট বিদেশি শিক্ষার্থীর প্রায় এক-চতুর্থাংশই ছিল চিনের পড়ুয়া।

Post Views: 197

Continue Reading

Previous: উনিশে জুন কালীগঞ্জে উপ নির্বাচন, প্রচার শুরু করলেন তৃণমূলের প্রার্থী আলিফা আহমেদ
Next: রানাঘাটের পুলিশের জালে চার বাংলাদেশি অনুপ্রবেশকারী

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.