Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • রানাঘাটের পুলিশের জালে চার বাংলাদেশি অনুপ্রবেশকারী

রানাঘাটের পুলিশের জালে চার বাংলাদেশি অনুপ্রবেশকারী

Online Desk মে 29, 2025
FotoJet.jpg

সুরজিত দাস, নদিয়া : আবারও পুলিশের জালে বাংলাদেশি চার অনুপ্রবেশকারী । পৃথক দুটি থানার বিশেষ তৎপরতায় গ্রেপ্তার হয়েছে চার বাংলাদেশি অনুপ্রবেশকারী। সুত্রের খবর, বুধবার রাতে নদীয়ার ধানতলা থানার পুলিশ তিনজন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে।
ওই বাংলাদেশি নাগরিকরা ভারতীয় এক দালালের সহযোগিতায় গত ৬ মাস আগে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেছিল । কিন্তু বুধবার রাতে তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময় ধানতলা থানার পুলিশের একটি বিশেষ টিম ওই অনুপ্রবেশকারীদের গ্রেফতার করে। জানা যায় ধৃতদের নাম রিয়াজ শেখ, তামিম শেখ, ইমায়ুল মোল্লা।
এই একই দিনে নদীয়ার অন্য আরেক জায়গায় তাহেরপুর থানার পুলিশ আরো এক বাংলাদেশে অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে। সূত্রের খবর ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারীর নাম সুব্রত মন্ডল। ওই চারজন অনুপ্রবেশকারীর মতো এই অনুপ্রবেশকারীও বাংলাদেশের ফিরে যাওয়ার চেষ্টা করছিল। আর ঠিক তখনই পুলিশের জালে ধরা পড়ে। উল্লেখ্য ধৃত চারজনের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা রুজু করে রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়। যদিও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে।
সম্প্রতি প্রায় এই ঘটনা প্রত্যেক দিনই ঘটছে। নদীয়ার ভারত বাংলাদেশের সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করার অপরাধে প্রায় ৪০০ জনেরও বেশি অনুপ্রবেশকারীরা রানাঘাট পুলিশ জেলার বিভিন্ন থানার পুলিশ আধিকারিকদের জালে ধরা পড়েছে।
প্রায় বাংলাদেশী অনুপ্রবেশকারী ধরতে অভিযান চালাচ্ছে রানাঘাট থানার পুলিশ আধিকারিকরা। শুধু অনুপ্রবেশকারীদের ধরার অভিযান নয়, একই সঙ্গে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে পুলিশ। এখন এটাই দেখার পুলিশ প্রশাসন কবে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দমন করতে পারে।

Post Views: 276

Continue Reading

Previous: চিনের পড়ুয়াদের ভিসা বাতিল করবে ট্রাম্প প্রশাসন
Next: মোদীর নিশানায় পাল্টা বাণ মমতার ! খোলা চ্যালেঞ্জ দিয়ে কি বললেন প্রধানমন্ত্রীকে ?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.