Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ২০২৩ এর পর ২০২৫ সালেও জনসংখ্যায় বিশ্বের শীর্ষস্থানেই থাকবে ভারত: রিপোর্ট

২০২৩ এর পর ২০২৫ সালেও জনসংখ্যায় বিশ্বের শীর্ষস্থানেই থাকবে ভারত: রিপোর্ট

Online Desk জুন 12, 2025
20250612_165505.jpg

ওঙ্কার ডেস্ক: গত দু বছর আগে অর্থাৎ ২০২৩ সালে চিনকে ছাপিয়ে ‘বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ’-এ পরিণত হয়েছে ভারত। ২০২৫ সালের শেষেও বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ থাকবে ভারত। সম্প্রতি রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে এই দাবি করা হয়েছে। রাষ্ট্রসঙ্ঘের জনসংখ্যা বিষয়ক দফতর ইউএনএফপির রিপোর্টে দাবি করা হয়েছে, ভারতের জনসংখ্যা ১৪৬ কোটিতে পৌঁছোবে চলতি বছরে।

উল্লেখ্য, ভারতে সরকারি ভাবে জনগণনা হয়েছিল ২০১১ সালে। তার পর আর ভারতে জনগণনা হয়নি। রাষ্ট্রসঙ্ঘের তরফে ২০২৩ সালে প্রকাশ করা পরিসংখ্যানে উঠে আসে জনসংখ্যার নিরিখে ভারতের শীর্ষস্থান দখল করার বিষয়টি। সেই সময় ভারতের জনসংখ্যা ছিল ১৪২ কোটির সামান্য বেশি।

তবে বিশ্বের মধ্যে শীর্ষ স্থানে থাকলেও সামগ্রিক ভাবে ভারতে জনসংখ্যা বৃদ্ধির হার কমেছে। রাষ্ট্রসঙ্ঘের রিপোর্টে এমনই বলা হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, প্রজনন ক্ষমতা কমার বিষয়ে। ভারতীয় মহিলারা প্রয়োজনের তুলনায় কম সন্তানের জন্ম দিচ্ছেন। জনসংখ্যা বৃদ্ধির হার কমার প্রবণতা শুধু ভারত নয়, এই প্রবণতা গোটা বিশ্বের বলে আগেই জানিয়েছিল রাষ্ট্রসঙ্ঘ। ২০২২ সালে আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছিল, বিশ্বের জনসংখ্যা ৭০০ কোটি থেকে ৮০০ কোটিতে পৌঁছোতে, অর্থাৎ ১০০ কোটি বাড়তে সময় লেগেছে ১২ বছর। কিন্তু ৮০০ থেকে ৯০০ কোটিতে পৌঁছোতে, অর্থাৎ পরবর্তী ১০০ কোটি বাড়তে সময় লাগবে সাড়ে ১৪ বছর। এর কারণ হিসেবে বলা হয়েছে গোটা বিশ্বেই জন্মহার কমেছে।

Post Views: 2,219

Continue Reading

Previous: পূর্ব মেদিনীপুর জেলার এগরা তে রক্তদান শিবির
Next: সংকটে চিল্কা হ্রদ ! জলসম্পদ রক্ষায় তৎপর হলেন বিশেষজ্ঞরা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.