Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • সংকটে চিল্কা হ্রদ ! জলসম্পদ রক্ষায় তৎপর হলেন বিশেষজ্ঞরা

সংকটে চিল্কা হ্রদ ! জলসম্পদ রক্ষায় তৎপর হলেন বিশেষজ্ঞরা

Online Desk জুন 12, 2025
ChilkaN-4.jpg

ওঙ্কার ডেস্ক : চিল্কা হ্রদ ও দেশের জল সম্পদ রক্ষা, জল দূষন, জীববৈচিত্র্যের ক্ষয়, অতিরিক্ত মাছ আরহণ, খাদ্য নিরাপত্তা, মানুষের জীবিকা বিষয়ে ১১ জুন ব্যারাকপুরে বিশেষ বৈঠক করেন বিশেষজ্ঞদের এক দল। বিশ্ব পরিবেশ দিবস ও বিশ্ব মহাসাগর দিবস উপলক্ষে আইসিএআর-সেন্ট্রাল ইনল্যান্ড ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, চিলিকা ডেভেলপমেন্ট অথরিটি এবং সাসটেইনেবল সিফুড নেটওয়ার্ক অফ ইন্ডিয়া-র যৌথ উদ্যোগে বারাকপুরে আলোচনাসভা আয়োজিত হয়। এই আলোচনা সভার বিষয় ছিল “স্বাস্থ্যসম্মত জলজ বাস্তুব্যবস্থা ও চিল্কা হ্রদের সুস্থায়ীত্ব নিশ্চিত করা”।

 

ওই আলোচনায় চিল্কা হ্রদে ইলিশ মাছের সংখ্যা কমে যাওয়ার বিষয়টি নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা হয়। মৎস্যসম্পদের সুস্থায়ী ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এই হ্রদে ইলিশ মাছের সংখ্যা কমে যাওয়া নিয়ে আয়োজিত সভায় বৈজ্ঞানিক ও নীতিনির্ভর নানা সমাধান নিয়ে আলোচনা করা হয়েছিল। আলোচনায় বিশেষভাবে মৎস্যসম্পদের সুস্থায়ী পুনরুদ্ধার ও ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। আয়োজিত কর্মশালায় মেরিন স্টুয়ার্ডশিপ কাউন্সিলের সার্টিফিকেশন প্রোগ্রামের কথা উল্লেখ করা হয়। এই প্রক্রিয়ায় মৎস্যচাষ ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এমনটাই আশা রাখা যাচ্ছে।

চিল্কা হ্রদের কাদামাটির কাঁকড়া চাষ নিয়েও আলোচনায় গুরুত্ব দেওয়া হয়। বহু স্থানীয় পরিবারের আয়ের প্রধান উৎস এই মৎস্যচর্চা। নতুন গবেষণা এবং বাস্তব পরিস্থিতি বিশ্লেষণের ভিত্তিতে জলজ জীববৈচিত্র্য রক্ষা ও স্থানীয়দের জীবিকা উন্নয়নের কথাও উঠে আসে এই আলোচনায়।
উল্লেখ্য সভায় উপস্থিত ছিলেন আইসিএআর-সিআইএফআরআই -এর পরিচালক ডঃ বি. কে. দাস, মেরিন স্টুয়ার্ডশিপ কাউন্সিলের প্রধান ডঃ রঞ্জিত সুশীলন, ডঃ সুনীল মহম্মদ সহ আরও অনেক অভিজ্ঞ ব্যাক্তিবর্গ।

এদিন বৈঠকে ডঃ বি. কে. দাস বলেন, “চিল্কা হ্রদের বাস্তুতন্ত্র রক্ষা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবিকা সুরক্ষার জন্য সুস্থায়ী মৎস্য পরিচালনা অত্যন্ত জরুরি”। তিনি এই প্রেক্ষাপটে সার্টিফিকেশনের কথাও বলেন। ডঃ সুনীল মহম্মদের মতে এই সংশাপত্র ভবিষতে অর্থনৈতিক দিক থেকে লাভজনক হবে। তিনি জানান, এই প্রক্রিয়ার মাধ্যমে মাছের মজুত জমা রেখে, পরিবেশগত ক্ষতি কমিয়ে এবং কার্যকর ব্যবস্থাপনা গ্রহণ করলে চিল্কা হ্রদের মাছ চাষকে উন্নত করে আন্তর্জাতিক বাজারে পাঠানো যাবে।

ডঃ রঞ্জিত সুশীলন মন্তব্য করেন, “বিজ্ঞানসম্মত ও সুস্থায়ী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জীববৈচিত্র্য এবং জীবিকার সুরক্ষা সম্ভব”। তাঁর মতে, জলবায়ু বদল আর দূষণের সমস্যার জন্য এই কর্মশালায় যেসব কথা উঠেছে, তা ভবিষ্যতে অনেক কাজে লাগবে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশের সঙ্গে মানিয়ে মাছ ধরা, প্রকৃতিকে ক্ষতি না করে মৎস্যচাষ করা আর মানুষকে এই বিষয়ে সচেতন করাই আগামী দিনে মৎস্যচাষ আর চাষিদের উন্নয়নের বড় ভরসা হতে পারে।

Post Views: 236

Continue Reading

Previous: ২০২৩ এর পর ২০২৫ সালেও জনসংখ্যায় বিশ্বের শীর্ষস্থানেই থাকবে ভারত: রিপোর্ট
Next: ‘সময়মতো পদক্ষেপ করা হয়েছে’, মহেশতলা সংঘর্ষে জানাল পুলিশ

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.