Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘সময়মতো পদক্ষেপ করা হয়েছে’, মহেশতলা সংঘর্ষে জানাল পুলিশ

‘সময়মতো পদক্ষেপ করা হয়েছে’, মহেশতলা সংঘর্ষে জানাল পুলিশ

Online Desk জুন 12, 2025
M.jpg

নিজস্ব সংবাদদাতা : বুধবার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে উত্তেজনা ছড়ায় মহেশতলায়। হামলা চলে পুলিশের উপরও। এর জেরে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। বৃহস্পতিবার ডায়মন্ড হারবারের পুলিশ সুপার সাংবাদিক বৈঠকে জানান, “পুলিশ সময়মতো ব্যবস্থা নিয়েছে। অতিরিক্ত জোরও করা হয়নি, আবার পরিস্থিতিকে হালকাভাবে দেখা হয়নি। প্রয়োজন মতোই পদক্ষেপ নেওয়া হয়েছে”।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত ৩টি মামলা দায়ের হয়েছে এবং ২৯ জন গ্রেফতার হয়েছে। এলাকায় শান্তি বজায় রাখতে ১৬৩ নম্বর ধারা জারি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, তবে সবসময় নজরদারি চলছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দোকান বসানো নিয়ে গন্ডগোল শুরু হয়, এরপর ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। উত্তেজিত জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছোঁড়ে, যার ফলে কয়েকজন পুলিশকর্মী আহত হন। ডায়মন্ড হারবার জেলার পুলিশ সুপার জানিয়েছেন, “একদিনের ঘটনা বলে বিষয়টি ফেলে রাখা হবে না। তদন্ত চলছে, প্রয়োজনে আরও গ্রেফতার হবে। তিনি স্পষ্ট করে বলেন, “কোনও ধর্মীয় উসকানি বরদাস্ত করা হবে না”।

পুলিশ আরও জানায়, বজবজ থানা এলাকা থেকে বোমা তৈরির অনেক মশলা উদ্ধার করা হয়েছে এবং এক আরএসএস কর্মীকেও গ্রেফতার করা হয়েছে।

Post Views: 176

Continue Reading

Previous: সংকটে চিল্কা হ্রদ ! জলসম্পদ রক্ষায় তৎপর হলেন বিশেষজ্ঞরা
Next: আওয়ামী লীগের উপর কেন নিষেধাজ্ঞা? লন্ডনে প্রশ্নের মুখে ইউনুস

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.