Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • আওয়ামী লীগের উপর কেন নিষেধাজ্ঞা? লন্ডনে প্রশ্নের মুখে ইউনুস

আওয়ামী লীগের উপর কেন নিষেধাজ্ঞা? লন্ডনে প্রশ্নের মুখে ইউনুস

Online Desk জুন 12, 2025
20250612_180407.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলাদেশে ক্ষমতার কুর্সিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস বসার পর আওয়ামী লীগের উপর নিষেধজ্ঞা জারি করা হয়েছে। দলটির নেতাদের বিরুদ্ধে বিচার শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। ব্রিটেন সফরে গিয়ে এবার এই বিষয়ে প্রশ্নের মুখে পড়লেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস।

মহম্মদ ইউনুস ব্রিটেনের চ্যাথাম হাউজের রয়্যাল ইন্সটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স আয়োজিত আলোচনা সভায় অংশ নেন। বুধবার রাতে সেই প্রশ্নোত্তর পর্বে তাঁকে একজন প্রশ্ন করেন, ‘আপনি এপ্রিলের শুরুতে নির্বাচন করবেন বলেছেন, যা নিয়ে অনেক বিতর্ক আছে। সেনা বাহিনী ও বেশ কিছু রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আপনি আওয়ামী লীগকে ভোটে অংশগ্রহণ নিষিদ্ধ করেছেন। ফলে অনেকের আশঙ্কা, ভোট অবাধ হবে না।’ এই প্রশ্নের জবাবও দিয়েছেন তিনি। ইউনুস বলেন, আগামী নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুন্দর নির্বাচন। মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত মে মাসে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব শাখা সংগঠনের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ সরকার। ১২ মে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে স্বরাষ্ট্র মন্ত্রকের জননিরাপত্তা বিভাগ। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব শাখা সংগঠনের নেতা–কর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যেকোনো ধরনের কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হল।

Post Views: 310

Continue Reading

Previous: ‘সময়মতো পদক্ষেপ করা হয়েছে’, মহেশতলা সংঘর্ষে জানাল পুলিশ
Next: বিএসএফ জওয়ানদের হয়রানির শিকার স্থানীয় বাসিন্দারা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.