Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বুধবার থেকেই প্রাথমিকে সাড়ে ১৩ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে

বুধবার থেকেই প্রাথমিকে সাড়ে ১৩ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে

Online Desk নভেম্বর 19, 2025
bratya.jpg

ওঙ্কার ডেস্ক: নিয়োগপ্রার্থীদের স্বস্তি দিয়ে বুধবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। রাজ্যের শিক্ষা দফতরের উদ্যগে প্রাথমিকে ১৩ হাজার ৪২১টি শূন্য পদে নিয়োগ শুরু হতে চলায় খুশি চাকরিপ্রার্থীরা।

মঙ্গলবার থেকে রাজ্যে একাদশ-দ্বাদশ নিয়োগের নথি যাচাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে। একাদশ দ্বাদশে সেই প্রক্রিয়া শুরু হওয়ার পর বুধবার থেকে প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, মুখ্যকমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে চলতি বছরে প্রায় ৫০ হাজার শিক্ষক নিয়োগের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আগামীকাল থেকে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের অনলাইন পোর্টাল উন্মুক্ত করতে চলেছে, যেখানে টেট উত্তীর্ণ যোগ্য প্রার্থীরা সরকার অনুমোদিত ও সরকার পৃষ্ঠপোষকতা-প্রাপ্ত প্রাথমিক ও জুনিয়র বেসিক বিদ্যালয়গুলিতে সহকারী শিক্ষক পদে আবেদন জানাতে সক্ষম হবেন। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রজ্ঞা, পথনির্দেশ ও সদর্থক অভিভাবকত্বে এই নিয়োগ প্রক্রিয়া প্রাথমিক শিক্ষার ভিতকে আরও সুদৃঢ় করতে চলেছে—এ কথা বলাই বাহুল্য।’

সূত্রের খবর, নবম-দশম শ্রেণীতে নিয়োগের ক্ষেত্রে শূন্যপদ ২৩ হাজার ২১২, একাদশ-দ্বাদশে শূন্যওপদের সংখ্যা ১২ হাজার ৫১৪। ইতিমধ্যে আপার প্রাইমারির জন্য ১২ হাজার ৭০০ জনকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে। শিক্ষা দফতর সূত্রের খবর, প্রায় দশ হাজারের বেশি নিয়োগ এর মধ্যে হয়ে গিয়েছে।

Post Views: 169

Continue Reading

Previous: থমকে গেল পারদ ! ফের তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে
Next: মায়ের মৃত্যুদন্ডকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি হাসিনাপুত্রের; বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জয়

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.