Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ২০ সেপ্টেম্বর রানাঘাটে সভা করতে পারেন মোদী, পুজোর পরে বঙ্গে আরও ৬টি জনসভা করবেন প্রধানমন্ত্রী

২০ সেপ্টেম্বর রানাঘাটে সভা করতে পারেন মোদী, পুজোর পরে বঙ্গে আরও ৬টি জনসভা করবেন প্রধানমন্ত্রী

Online Desk আগস্ট 24, 2025
pm-modi-dd.jpg

ওঙ্কার ডেস্ক: গত শুক্রবার দমদমে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জনসভা থেকে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সুর সপ্তমে চড়িয়েছেন তিনি। ওই সমাবেশের মঞ্চ থেকে আগামী ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বঙ্গ বিজেপির স্লোগান কার্যত তিনি ঠিক করে দিয়েছেন। ‘বাঁচতে চাই, বিজেপি তাই’ স্লোগান দিয়ে নির্বাচনী প্রচারের সুর বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী। এই আবহে বিজেপি সূত্রের খবর, আগামী ২০ সেপ্টেম্বর ফের বঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। ওই দিন নদিয়ার রানাঘাটে সভা করতে পারেন মোদী।

উল্লেখ্য, রানাঘাট লোকসভা এলাকায় যে দিন প্রধানমন্ত্রী মোদী জনসভা হবে করবেন তার পরদিন ২১ সেপ্টেম্বর রয়েছে মহালয়া। দুর্গা পুজোর পর রাজ্যে আরও ছয়টি সভা করতে পারেন প্রধানমন্ত্রী। এ ক্ষেত্রে বিজেপির সাংগঠনিক যে কাঠামো রয়েছে সেই অনুযায়ী সভাগুলি হতে পারে। অর্থাৎ পদ্ম শিবিরের ১০টি সাংগঠনিক বিভাগ রয়েছে রাজ্যে। তার মধ্যে তিনটি বিভাগে ইতিমধ্যে সভা হয়ে গিয়েছে মোদীর। শিলিগুড়ি বিভাগের আলিপুরদুয়ারে, বর্ধমান বিভাগের দুর্গাপুরে এবং কলকাতা বিভাগের দমদমে যথাক্রমে জনসভা করেছেন প্রধানমন্ত্রী। বাকি সাতটি বিভাগের মধ্যে একটিতে পুজোর আগে এবং বাকি ছয়টিতে পুজোর পরে ও চলতি বছরের মধ্যে সভা অনুষ্ঠিত হবে।

অন্য দিকে ২২ সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার পরের দিন কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সে দিন শহরের দু’টি পুজোর উদ্বোধন করবেন তিনি। যার মধ্যে একটি পুজো কলকাতা পুরসভার ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষের। অন্যটি বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে ‘পশ্চিমবঙ্গ সংস্কৃতি মঞ্চ’ আয়োজিত পুজো।

Post Views: 99

Continue Reading

Previous: ড্রাগন নাচবে, হাতিও নাচবে
Next: মোবাইল ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা? ইডির জালে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা

সম্পর্কিত গল্প

xdf.png

অবশেষে ঘরে ফিরলেন শুভশ্রী-ইউভান, নিজেই জানালেন দুবাইয়ের অভিজ্ঞতা

Online Desk মার্চ 7, 2026
dsf.png

রবিতে মেঘে ঢাকা রবি, উপরি পাওনা অঝোর ধারায় বৃষ্টি, দমকা ঝোড়ো বাতাস , বজ্রপাতের আশঙ্কা

Online Desk মার্চ 7, 2026
শ.jpg

জেমির ৪, মহামেডানের পরে ওড়িশা ম্যাচেও ৫ গোলে জয় বাগানের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.42.09-PM.jpeg

নবদ্বীপে মজুদ রাখা কেরোসিন গোডাউনে বিধ্বংসী আগুন

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.