Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘কৃষকদের স্বার্থে ভারত কোনও আপস করবে না’, ওয়াশিংটনের চাপের মুখেও কড়া অবস্থান প্রধানমন্ত্রীর

‘কৃষকদের স্বার্থে ভারত কোনও আপস করবে না’, ওয়াশিংটনের চাপের মুখেও কড়া অবস্থান প্রধানমন্ত্রীর

Online Desk আগস্ট 7, 2025
20250531_164005.jpg

ওঙ্কার ডেস্ক: কৃষকদের স্বার্থ সবার আগে। তাই অন্নদাতাদের স্বার্থের সঙ্গে কোনও আপস করা হবে না বলে স্পষ্ট জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের পণ্যে আরও অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ ভারতের পণ্যে মোট ৫০ শতাংশ কর চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটনের সেই চাপের মুখে মাথা নত করা হবে না বলে জানালেন ভারতের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লিতে এমএস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন। সেখানে তিনি বলেন, কৃষক এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করা হবে না। তাঁর আশঙ্কা, হয়তো এই নীতির জন্য তাঁকে ‘মূল্য চোকাতে হবে’, তবু কৃষকদের স্বার্থে তিনি তা করতে প্রস্তুত। তাঁর কথায়, ‘কৃষকদের স্বার্থ আমাদের কাছে সবার আগে। ভারত কখনই দেশের কৃষক, পশুপালনকারী এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না। আমি জানি, এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বিশাল মূল্য চোকাতে হবে, কিন্তু আমি তা চোকাতে প্রস্তুত আছি। দেশের কৃষক, মৎস্যজীবী এবং পশুপালকদের স্বার্থরক্ষায় ভারত সব সময় প্রস্তুত।’

উল্লেখ্য, ভারতের পণ্যে আগেই ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার তিনি জানান, রাশিয়ার সঙ্গে ভারত বাণিজ্য করার কারণে এই দেশের পণ্যের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হল। অর্থাৎ ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপাবে এবার মার্কিন যুক্তরাষ্ট্র। এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করে মার্কিন প্রেসিডেন্ট জানান, ২১ দিন পর থেকে এই নয়া হারে শুল্ক কার্যকর হবে।

Post Views: 202

Continue Reading

Previous: “হোটেলটা যেন পাতার মতো ভেসে গেল” মেঘভাঙা বৃষ্টিতে তছনছ ধারালি, মৃত্যুর মুখ থেকে ফিরলেন জয়ভগবান
Next: “চুরি করা ভোট”-এর পর নির্বাচন কমিশনকে ফের কটাক্ষ রাহুল ! বললেন, বিধানসভার “কোরিওগ্রাফ সিডিউল” সন্দেহজনক

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.