Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • “হোটেলটা যেন পাতার মতো ভেসে গেল” মেঘভাঙা বৃষ্টিতে তছনছ ধারালি, মৃত্যুর মুখ থেকে ফিরলেন জয়ভগবান

“হোটেলটা যেন পাতার মতো ভেসে গেল” মেঘভাঙা বৃষ্টিতে তছনছ ধারালি, মৃত্যুর মুখ থেকে ফিরলেন জয়ভগবান

Online Desk আগস্ট 7, 2025
ukc.png

ওঙ্কার ডেস্ক: চারতলা হোটেল, ৪০টি ঘর উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালি গ্রামে দাঁড়িয়ে ছিল জয়ভগবানের স্বপ্নের ঠিকানা। সেই হোটেলটাই মাটি ও জলের স্রোতে যেন পাতার মতো ভেসে গেল মাত্র কয়েক সেকেন্ডে। ভয়াল সেই রাতের কথা বলতে গিয়ে আজও কেঁপে ওঠেন জয়ভগবান। বলেন, “ভিডিওতে দেখছিলাম, কীভাবে আমার হোটেলটা নদীতে শুকনো পাতার মতো ভেসে যাচ্ছে, বিশ্বাস হচ্ছিল না চোখের”।
মঙ্গলবার গভীর রাত। সময় তখন ১টা ৪০ মিনিট। গ্রামে নাগদেবতার মন্দিরে মেলা উপলক্ষে ছিলেন জয়ভগবান। হঠাৎই বিকট শব্দ, চিৎকার আর ঢলের মতো জল-কাদা-পাথরের ধাক্কা। কয়েক মিনিটের মধ্যেই গোটা বাজার এলাকা তলিয়ে যায়, ধসে পড়ে দোকান, বাড়ি, হোটেল সব। “দৌড়ে ছুটে যাই বাড়ির দিকে। কিন্তু তার আগেই ঢল এসে পৌঁছেছে। প্রাণ নিয়ে কোনও মতে হরশিলে পৌঁছই,” জানান তিনি।
ঘণ্টা দুয়েক পরেই এক ভিডিওতে দেখা যায়, তাঁর হোটেল গড়িয়ে যাচ্ছে নদীর স্রোতে। যেটা একসময় ছিল ব্যবসা আর স্বপ্নের কেন্দ্রবিন্দু, সেটাই তখন নিস্তব্ধ ধ্বংসস্তূপ।তবে দুর্ঘটনার দিনে আশার আলো একটাই হোটেলটি ফাঁকা ছিল। বর্ষাকালে দর্শনার্থীর ভিড় কম। কর্মীরা ও ভাইপোও অনুপস্থিত ছিলেন সেদিন। সেই ‘শূন্যতাই’ যেন প্রাণ বাঁচিয়েছে অনেককে। অধিকাংশ জায়গায় জমে গিয়েছে ৫০-৬০ ফুট গভীর কাদামাটি। উদ্ধারকারী দল বলছে, স্রোতের মতো বয়ে চলা এই কাদা-জমায় কোনও হালকা সরঞ্জামে উদ্ধার কার্য সম্ভব নয়। এখনও নিখোঁজ ৬০-এর বেশি মানুষ। পাওয়া গিয়েছে দু’টি মৃতদেহ।
জয়ভগবান অবশ্য এখন শুধু কৃতজ্ঞ। প্রাণে বেঁচে গিয়েছেন, এটুকুই তাঁর কাছে ঈশ্বরের আশীর্বাদ। স্বপ্নের হোটেল হয়তো নেই, কিন্তু জীবন আছে সেই অনিবার্য সত্যই যেন ধরে রেখেছে তাঁকে এই দুর্বিষহ সময়েও।

Continue Reading

Previous: আরজি কর কান্ডের প্রতবাদ মিছিল আটকাতে তৎপর নবান্ন; কড়া ভাষায় কটাক্ষ শুভেন্দুর
Next: ‘কৃষকদের স্বার্থে ভারত কোনও আপস করবে না’, ওয়াশিংটনের চাপের মুখেও কড়া অবস্থান প্রধানমন্ত্রীর

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.