Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • শ্রীলঙ্কায় মোদী, তিন দিনের সফরে এজেন্ডা কী?

শ্রীলঙ্কায় মোদী, তিন দিনের সফরে এজেন্ডা কী?

Online Desk এপ্রিল 5, 2025
20250405_110348.jpg

ওঙ্কার ডেস্ক: থাইল্যান্ডে বিমসটেক শীর্ষ সম্মেলন শেষে শুক্রবার শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দিনের ওই সফরে বিভিন্ন বিষয়ে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গিয়েছে।

শুক্রবার ভারতীয় সময় রাত ৯টা নাগাদ কলম্বো বিমানবন্দরে অবতরণ করে প্রধানমন্ত্রীর বিমান। এদিন শ্রীলঙ্কা সরকারের একাধিক মন্ত্রী বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। তিন দিনের এই সফরকালে ৫ এপ্রিল প্রধানমন্ত্রী মোদী শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়েকের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। সূত্রের খবর, মোদীর এই সফরের লক্ষ্য দু’দেশের সম্পর্ককে আরও মজবুত করা। প্রতিরক্ষা, প্রযুক্তি এবং জ্বালানির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে দুই দেশের মধ্যে।

শুক্রবার মোদীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার পাঁচ মন্ত্রী। তাঁরা হলেন বিদেশমন্ত্রী ভিজিথা হেরাথ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ক্রিশান্থা আবেসেনা, শ্রমমন্ত্রী অনিল জয়ন্ত, মৎস্যমন্ত্রী রামলিঙ্গম চন্দ্রশেখর, স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী নালিন্দা জয়তিসা এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সরোজা সাবিত্রী পৌলরাজ। শ্রীলঙ্কায় পৌঁছনোর পর কলম্বোয় বসবাসরত ভারতীয়রাও মোদীকে স্বাগত জানান। রাতে এক্স হ্যান্ডলে মোদী লিখেছেন, ‘এই সবে কলম্বোতে অবতরণ করলাম। মন্ত্রী ও গণ্যমান্য ব্যক্তিরা যাঁরা বিমানবন্দরে আমাকে স্বাগত জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ। শ্রীলঙ্কায় আগামী কর্মসূচির অপেক্ষায় রয়েছি।’

Post Views: 99

Continue Reading

Previous: জেলেনস্কির জন্মস্থানে রাশিয়ার হামলা, নিহত শিশু-সহ ১৪ জন
Next: তাপপ্রবাহ থেকে স্বস্তি মিললো কলকাতা সহ বিভিন্ন জেলায়

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.