Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ফের কি বাড়তে চলেছে বাস ভাড়া! দাবি জানিয়ে পরিবহণ দফতরকে চিঠি বাস মালিকদের

ফের কি বাড়তে চলেছে বাস ভাড়া! দাবি জানিয়ে পরিবহণ দফতরকে চিঠি বাস মালিকদের

Online Desk মে 15, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচে দেশের বাজার আগুন। আর সেই আঁচ এসে পড়েছে ‘মিডল ক্লাস’ মানুষদের পকেটে। এরমধ্যেই শুক্রবার ফের এক ধাক্কায় লিটার প্রতি ৩ টাকা ১১ পয়সা দাম বেড়েছে পেট্রল-ডিজেলের। এবার বাসভাড়া বাড়ানোর দাবিতে পরিবহণ দপ্তরকে চিঠি দিল বেসরকারি বাসমালিক সংগঠন। একাধিক বাসমালিক সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল শুক্রবার পরিবহণ সচিবের সঙ্গে দেখা করে। সেখানে সংগঠনের প্রতিনিধিরা জানান, আগেও বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে রাজ্য সরকার কমিটি তৈরি করার পরেও সুপারিশ কার্যকর হয়নি। বর্তমান পরিস্থিতিতে ভাড়া না বাড়লে বাস তুলে নেবেন বলেও দাবি করেন তাঁরা। বেসরকারি বাসমালিক সংগঠনের লেখা চিঠিতে উল্লেখ করা হয়, ২০১৮ সালে অর্থাৎ করোনাকালের দু’বছর আগে শেষবার বাসের ভাড়া বৃদ্ধি হয়েছিল। যখন ডিজেলের দাম ছিল প্রতি লিটার ৬৮ টাকা। আট বছর পেরিয়ে গেলেও বাসভাড়া আর বাড়েনি। চিঠিতে দাবি করা হয়, বর্তমানে ডিজেলের দাম বেড়ে প্রতি লিটার ৯২.০৪ টাকা হয়েছে। জ্বালানির দামে এই ৩৫% ব্যাপক বৃদ্ধি সত্ত্বেও, সরকারের কাছে বহুবার আবেদন করা সত্ত্বেও আজ পর্যন্ত বাসের ভাড়া বাড়ানো হয়নি।

Post Views: 82

Continue Reading

Previous: ‘বেফাঁস মন্তব্য করা বন্ধ করুন… এতদিন কেন দলকে বলেননি?’ নেতাদের ধমক মমতার
Next: কলকাতা ডার্বির আগে কিংফিশার স্ট্রং পাওয়ার সোডা ইস্ট বেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে এল এক মঞ্চে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.