Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘বেফাঁস মন্তব্য করা বন্ধ করুন… এতদিন কেন দলকে বলেননি?’ নেতাদের ধমক মমতার

‘বেফাঁস মন্তব্য করা বন্ধ করুন… এতদিন কেন দলকে বলেননি?’ নেতাদের ধমক মমতার

Online Desk মে 15, 2026
mamata-dd.jpg

ওঙ্কার ডেস্ক: নির্বাচনে ভরাডুবির পর ইতিমধ্যে দলের নেতাদের নিয়ে বেশ কয়েক বার বৈঠোক করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের পরাজিত প্রার্থীদের সঙ্গে কালীঘাটে বৈঠক ছিল তৃণমূল নেত্রীর। সেই বৈঠকে পরাজিত প্রার্থীদের একাধিক নির্দেশ দেওয়ার পাশাপাশি যাঁরা বিতর্কিত মন্তব্য করে দলকে অস্বস্তিতে ফেলছেন তাঁদের উদ্দেশে কড়া বার্তা দেন তৃণমূলের সর্বোচ্চ নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বেফাঁস মন্তব্য করা বন্ধ করুন। যা যা বলছেন সব নজরে আছে। এতদিন কেন দলকে বলেননি? এবার কিছু বলার হলে দলকে জানান।’

কালীঘাটে পরাজিত প্রার্থীদের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘যাঁরা বেরিয়ে যাওয়ার তাঁরা বেরিয়ে চলে যান৷ আমি কাউকে আটকাব না। যাঁরা পড়ে থাকবেন তাঁরা নিরেট সোনা।’ শুধু তাই নয় নতুন করে তৃণমূল কংগ্রেসকে গড়ে তোলার বার্তা দেন তিনি। সূত্রের খবর, কী কারণে দলের এমন বিপর্যয় হল তার কারণ অনুসন্ধান করে সংশ্লিষ্ট এলাকার নেতাদের রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন মমতা। ব্লক, টাউন, অঞ্চলে মিটিং মিছিল শুরু করারও নির্দেশ দেন তিনি। পাশাপাশি ভোট পরবর্তী হিংসায় যাঁরা ঘরছাড়া হয়েছেন তাঁদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৮০ আসন। গত দেড় দশকের শাসকদলকে বসতে হয়েছে বিরোধী দলের আসনে। অষ্টাদশ বিধানসভায় মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। একুশের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল পেয়েছিল ২১৫টি আসন। ওই বছর বিজেপি পেয়েছিল ৭৭টি আসন। কিন্তু ছাব্বিশে বিজেপি ২০৭ আসনে জয়ী হয়ে এককভাবে সরকার গড়েছে৷

Post Views: 105

Continue Reading

Previous: ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার রেকর্ড পতন!
Next: ফের কি বাড়তে চলেছে বাস ভাড়া! দাবি জানিয়ে পরিবহণ দফতরকে চিঠি বাস মালিকদের

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.