Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার রেকর্ড পতন!

ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার রেকর্ড পতন!

Online Desk মে 15, 2026
Untitled.png

ওঙ্কার ডেস্ক: ভারতীয় টাকার নিরিখে ডলারের মান যেন ক্রমেই নেমে যাচ্ছে। যুদ্ধ পরিস্থিতিতে শেয়ার বাজারে যখন ধস নামে, সেইসময় টাকার দামে উথ্থানে স্বস্তির নিঃশ্বাস ফেলেন অর্থনীতিবিদরা। কিন্তু, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছবিটা বদলাতে শুরু করে। মার্কেট ক্লোজ়ের আগে ভারতীয় টাকার পতন অর্থনীতিতে বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। প্রথমবার ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম ৯৫টাকা পেরিয়ে যায়। যা নয়া রেকর্ড বলে জানা গিয়েছে। তথ্য অনুযায়ী,দুপুর ৩টা ২০ নাগাদ ডলারের নিরিখে ভারতীয় টাকার দাম ০.৪১ শতাংশ কমে ৯৫.১৫-তে পৌঁছেছে। এমনকী, দিনের শেষে একসময় ভারতীয় টাকা দাম ৯৫.৫৮-তে পৌঁছে যায়। যা এখনও পর্যন্ত রেকর্ড পতন বলা হচ্ছে। দিনের শুরুতে ডলারের নিরিখে ভারতীয় টাকা ৯৩.২৪-এ পৌঁছেছিল। অর্থাৎ দিন শেষে দেখা গেল টাকার পতন হয়েছে প্রায় ২ টাকা ৩৩ পয়সা। বিশেষজ্ঞদের মতে, গত এক বছরে ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার মূল্য প্রায় ১২ টাকা কমে গিয়েছে। শুক্রবারই ভারতীয় টাকার দাম ছিল ৯৪.৮৫ টাকা। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে বিশ্ববাজারে তেলের চাহিদা বেড়েছে। দাম বেড়েছে অপরিশোধিত তেলের। আর তেলের দাম বাড়ার কারণে ডলার বেশি খরচ হয়। ব্যারেল প্রতি ক্রুড তেলের দাম বেড়ে হয়েছে ১১৫.৫ ডলার। এদিকে ডলার বেশি খরচ হওয়ার কারণে ডলারের চাহিদাও বৃদ্ধি পায়। যার ফলে টাকার দাম পড়ছে।

Post Views: 85

Continue Reading

Previous: আর জি কর কাণ্ডে মমতার প্রশাসনিক ভূমিকা খতিয়ে দেখবে রাজ্য সরকার, তদন্তে নতুন মোড়
Next: ‘বেফাঁস মন্তব্য করা বন্ধ করুন… এতদিন কেন দলকে বলেননি?’ নেতাদের ধমক মমতার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.