Skip to content
অক্টোবর 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • কেদারনাথ ধামের আদলে উত্তরভাগ ঘাটের পুজো মণ্ডপ, উদ্বোধনে অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস

কেদারনাথ ধামের আদলে উত্তরভাগ ঘাটের পুজো মণ্ডপ, উদ্বোধনে অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-24.webp

বাবলু প্রামানিক, বারুইপুর: দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ ধামের আদলে সেজে উঠেছে বারুইপুরের উত্তরভাগ ঘাটের পুজো মণ্ডপ। উত্তরভাগ শ্রী শ্রী রামনবমী উদযাপন ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালনায় এবারের দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।

গত বছর ২০২৫ সালে এই ট্রাস্টের পথ চলা শুরু হলেও এবারের আয়োজনে রয়েছে বাড়তি চমক। এবারের মূল আকর্ষণ কেদারনাথ মন্দিরের আদলে তৈরি প্রবেশদ্বার ও মণ্ডপ। এর পাশাপাশি মণ্ডপের ভিতরে সমুদ্র মন্থন সহ দেবী দুর্গার নানা পৌরাণিক কাহিনী তুলে ধরা হয়েছে। শুক্রবার, মহাষষ্ঠীর পুণ্য লগ্নে মণ্ডপের শুভ উদ্বোধন করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ববৃন্দ।

এই পুজোর নেতৃত্বে রয়েছেন কমিটির সভাপতি সত্য সরদার ও সম্পাদক ঋত্বিক নস্কর। সহ-সভাপতি হিসেবে রয়েছেন দুলাল সরদার, নিতাই মণ্ডল ও বাসুদেব বিশ্বাস, সহ-সম্পাদক বাপন বৈরাগী ও সঞ্জয় মণ্ডল, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ সিং, সহ-কোষাধ্যক্ষ আশীষ হালদার ও আনন্দ মণ্ডল এবং হিসাবরক্ষক হিসেবে রয়েছেন দেবাশীষ মণ্ডল, অমিত মণ্ডল ও সুরঞ্জন সরদার।

অন্যদিকে মণ্ডপের বিশেষ চমক চাক্ষুষ করতে ষষ্ঠী থেকেই ভিড় জমতে শুরু করেছে এলাকার লোকজন। মণ্ডপের আলোকসজ্জা ও মাতৃ প্রতিমাও থিমের ভাবনার সঙ্গে সাযুজ্য রেখে তৈরি করা হয়েছে। পুজোর বাকি দিনগুলোতেও যে এই মণ্ডপে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে তা বলাই বাহুল্য।

Continue Reading

Previous: নুডলস খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু! গ্রেটার নয়ডায় একই পরিবারের ৫ জনের দেহ উদ্ধার
Next: রাজস্থানে দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, বাস উল্টে মৃত্যু ৮ জনের, জখম ১৭

সম্পর্কিত গল্প

WhatsApp-Image-2026-10-17-at-12.57.21.jpeg

দিল্লি ম্যাচে জয় ফিরলো বাগান

Online Desk অক্টোবর 17, 2026
1000277447.jpg

স্টাফরুমে ডেকে ছাত্রীদের ধর্ষণ ও শ্লীলতাহানি স্কুল শিক্ষকের! গুজরাটে গ্রেফতার অভিযুক্ত

Online Desk অক্টোবর 17, 2026
1000270305.jpg

ইন্টারনেট ব্যবহারে বয়স বাধা নয়! শিশুদের মৌলিক অধিকারের পক্ষে সুপ্রিম কোর্ট

Online Desk অক্টোবর 17, 2026

You may have missed

WhatsApp-Image-2026-10-17-at-12.57.21.jpeg

দিল্লি ম্যাচে জয় ফিরলো বাগান

Online Desk অক্টোবর 17, 2026
1000277447.jpg

স্টাফরুমে ডেকে ছাত্রীদের ধর্ষণ ও শ্লীলতাহানি স্কুল শিক্ষকের! গুজরাটে গ্রেফতার অভিযুক্ত

Online Desk অক্টোবর 17, 2026
1000270305.jpg

ইন্টারনেট ব্যবহারে বয়স বাধা নয়! শিশুদের মৌলিক অধিকারের পক্ষে সুপ্রিম কোর্ট

Online Desk অক্টোবর 17, 2026
New-Project-26.webp

রাজেন্দ্র প্রসাদ সর্বজনীন দুর্গাপুজোয় হাজির প্রসেনজিৎ, প্রিয় তারকাকে দেখতে ভিড় দুর্গাপুরে

Online Desk অক্টোবর 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.