Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আন্তর্জাতিক নারী দিবসে পাঞ্জাবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু করতে পারে আপ সরকার

আন্তর্জাতিক নারী দিবসে পাঞ্জাবে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ চালু করতে পারে আপ সরকার

Online Desk ফেব্রুয়ারি 23, 2026
mann-d.jpg

ওঙ্কার ডেস্ক: মহিলাদের ক্ষমতায়ন ও স্বনির্ভর করার দিকে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। যে প্রকল্পকে অনেকে প্রশংসা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পথে হাঁটতে চলেছে পাঞ্জাবের আপ সরকার। আগামী ৮ মার্চ, রবিবার আন্তর্জাতিক নারী দিবস। ওই দিনেই পাঞ্জাবে বাজেট পেশ হবে। জল্পনা তৈরি হয়েছে, প্রত্যেক মহিলাকে প্রতি মাসে ১,০০০ টাকা দেওয়ার যে নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পূরণ করা হতে পারে ওইই দিনে।

সূত্রের খবর, সোমবার পাঞ্জাবের মন্ত্রিসভার বৈঠক হয়, সেই বৈঠকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছেন, বাজেট অধিবেশন ৬ থেকে ১৬ মার্চের মধ্যে অনুষ্ঠিত হবে। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের সঙ্গে সঙ্গতি রেখে বাজেট প্রস্তাবগুলি তোলা হবে। ২০২২ সালের পাঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে, ২০২১ সালের নভেম্বরে মোগায় ‘মিশন পাঞ্জাব’ সমাবেশে আপ ঘোষণা করেছিল, রাজ্যের ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেক মহিলাকে মাসে ১,০০০ টাকা করে দেওয়া হবে। প্রতিশ্রুতি দেওয়ার চার বছর পরেও, আপ সরকার এখনও এই বিষয়ে কোনও প্রকল্প বাস্তবায়ন করেনি। তবে, পরবর্তী বিধানসভা নির্বাচনের মাত্র এক বছর বাকি রয়েছে, এই আবহে বাজেট উপস্থাপনের সময় পূর্বের প্রতিশ্রুতি পূরণ করা হতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। সূত্রের দাবি, এই প্রকল্প চালিয়ে নিয়ে যেতে প্রতি মাসে প্রায় ১,০০০-১,৩০০ কোটি টাকা প্রয়োজন হবে।

উল্লেখ্য, গত ছয় মাসে নিলামের মাধ্যমে পাঞ্জাব সরকার প্রায় ৪,০০০ কোটি টাকা সংগ্রহ করেছে। মার্চ মাসের মধ্যে আরও ১২,০০০ কোটি টাকা সংগ্রহ করতে পারে আপ সরকার। চলতি অর্থবর্ষে ইতিমধ্যেই ১৮,২৬৮.৯১ কোটি টাকার ঋণ নিয়েছে পাঞ্জাব সরকার। আগামী বছর যেহেতু বিধানসভা নির্বাচন, তাই তার আগে আপ সরকার সমাজের বিভিন্ন অংশকে কাছে টানতে চেষ্টা চালাচ্ছে, পর্যবেক্ষকদের মতে, তারই প্রতিফলন দেখা যেতে পারে বাজেটে।

Post Views: 58

Continue Reading

Previous: রাহুল নন, ইন্ডিয়া’র মুখ করা হোক মমতাকে! দাবি বিক্ষুব্ধ কংগ্রেস নেতা মণিশঙ্কর আইয়ারের
Next: গভীর রাতে খাস কলকাতায় চলল গুলি, গুরুতর আহত ১ যুবক, নেপথ্যে ব্যক্তিগত বচসা

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.