Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, ৫০ হাজার টাকা জরিমানা! কেন্দ্রের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ

দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, ৫০ হাজার টাকা জরিমানা! কেন্দ্রের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-16.webp

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: বিদেশ সফর সেরে দেশে ফিরেও বিতর্কে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। প্যারিস থেকে ফেরার পর দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে প্রায় তিন ঘণ্টা আটকে রাখা হয় বলে অভিযোগ তুলল আম আদমি পার্টি। শুধু তাই নয়, বেরোনোর সময় ৫০ হাজার টাকা জরিমানার চালান ধরানো হয় বলেও দাবি দলের।

আপের পাঞ্জাব নেতৃত্বের দাবি, সম্প্রতি ফ্রান্স সফরে গিয়েছিলেন ভগবন্ত। দিল্লিতে নামার পর বিমানবন্দরেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাঁকে। তাঁর ব্যাগপত্রও দেওয়া হচ্ছিল না। আধিকারিকরা জানাচ্ছিলেন, ব্যাগ পরীক্ষা চলছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার কথা জানিয়েছে আপ।

দলের অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পর ব্যাগ হাতে পেলেও বেরোনোর মুখে ফের আটকানো হয় মুখ্যমন্ত্রীকে। তখনই ৫০ হাজার টাকার জরিমানার চালান দেওয়া হয়। কী কারণে এই জরিমানা, তা অবশ্য স্পষ্ট করেনি আপ।

আপ নেতাদের আরও দাবি, বিমানবন্দরের আধিকারিকরা নাকি নিজেরাই স্বীকার করেছেন, উপরমহল থেকে চাপ ছিল বলেই মুখ্যমন্ত্রীকে আটকে রাখা হয়। যদিও এই অভিযোগ নিয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ বা কেন্দ্রের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সরব হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল। তাদের প্রশ্ন, এর আগে দেশের কোনও বিমানবন্দরে কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে তিন ঘণ্টা আটকে থাকতে হয়েছে কি? বিরোধী দলের মুখ্যমন্ত্রী বলেই ইচ্ছাকৃতভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ আপের। দলের বক্তব্য, এটি শুধু ভগবন্ত মানের নয়, গোটা পাঞ্জাবের অপমান।

এর আগে ভগবন্তের বিদেশ সফরের অনুমতি নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিল আপ। এবার বিমানবন্দরের ঘটনায় ঠিক কী কারণে আটকানো হল এবং জরিমানার নেপথ্যে কী রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা থাকায় রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

Continue Reading

Previous: বাড়ির টবে ফুলকপি চাষের সঠিক সময়, পরিচর্যা ও সুন্দর ফুলকপি পাওয়ার উপায়:
Next: ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত, ৯৯ শতাংশ কাজ শেষ, জানালেন মার্কিন বিদেশসচিব রুবিয়ো

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.