Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত, ৯৯ শতাংশ কাজ শেষ, জানালেন মার্কিন বিদেশসচিব রুবিয়ো

ভারত-আমেরিকা বাণিজ্যচুক্তি প্রায় চূড়ান্ত, ৯৯ শতাংশ কাজ শেষ, জানালেন মার্কিন বিদেশসচিব রুবিয়ো

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-17.webp

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি: ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্যচুক্তি নিয়ে দেড় বছর ধরে চলা আলোচনা এবার শেষ পর্যায়ে। তিন দিনের ভারত সফরে এসে এমনটাই দাবি করলেন মার্কিন বিদেশসচিব। তাঁর কথায়, ৯৯ শতাংশ কাজ হয়ে গিয়েছে, বাকি মাত্র এক শতাংশ। কয়েক সপ্তাহের মধ্যেই চুক্তি সম্পন্ন হবে বলে আশাবাদী তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুবিয়ো জানান, আমেরিকার কোনও শুল্ক বা ভিসা সংক্রান্ত বিধিনিষেধের লক্ষ্য নয়াদিল্লি নয়। ভারতকে শাস্তি দেওয়ার জন্য কোনও নিয়ম আনা হয়নি। বরং ওয়াশিংটন সুসম্পর্ক বজায় রেখে বাণিজ্যচুক্তি চূড়ান্ত করতেই আগ্রহী।

বাণিজ্যচুক্তি প্রসঙ্গে রুবিয়ো বলেন, আমরা খুব কাছাকাছি পৌঁছে গিয়েছি। মাস নয়, কয়েক সপ্তাহের মধ্যেই চুক্তি চূড়ান্ত হয়ে যাবে বলে মনে হচ্ছে।

তাহলে বাকি এক শতাংশ কোথায় আটকে? রুবিয়ো জানান, সমস্যাটা প্রযুক্তিগত নয়, ভাষা সংক্রান্ত। নির্দিষ্ট কিছু শব্দ বা বাক্যাংশের ব্যাখ্যা নিয়ে এখনও আলোচনা চলছে। তবে ঠিক কোন কোন জায়গায় আটকে রয়েছে, তা বিস্তারিত বলতে চাননি তিনি।

সম্প্রতি আমেরিকায় পাস হওয়া একটি আইনে বলা হয়েছে, রাশিয়া থেকে তেল ও গ্যাস কেনে এমন দেশগুলির উপর ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসাতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-সহ একাধিক দেশ রাশিয়া থেকে জ্বালানি কেনে, ফলে আইন কার্যকর হলে নয়া দিল্লির উপর প্রভাব পড়ার আশঙ্কা ছিল।

এ প্রসঙ্গে রুবিয়ো বলেন, ওই আইনের নিশানায় ভারত নেই। এর ফলে দুই দেশের অর্থনীতিতেই প্রভাব পড়তে পারে, তাই পরিস্থিতি খুব সাবধানে সামলানো দরকার। আমাদের সম্পর্ক খুব গুরুত্বপূর্ণ। এই শুল্ক ভারতের ক্ষতি বা শাস্তির উদ্দেশ্যে আনা হয়নি।

একই সঙ্গে আমেরিকার ভিসা সংক্রান্ত কড়াকড়ি নিয়েও মুখ খোলেন তিনি। জানান, ভারতকে নিশানা করে কোনও পদক্ষেপ নয়, গত ২০ বছর ধরে অভিবাসন ব্যবস্থায় যে অবহেলা চলছে, তা ঠিক করার চেষ্টা চলছে।

Continue Reading

Previous: দিল্লি বিমানবন্দরে ৩ ঘণ্টা আটকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী, ৫০ হাজার টাকা জরিমানা! কেন্দ্রের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ
Next: টাইগার শ্রফ নন, নিশানায় ছিলেন সলমন খান! গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে রেকি করেও ব্যর্থ হামলার ছক

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.