Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ভয়াবহ বন্যায় পঞ্চনদের দেশের পাশে দাঁড়ালো পাঞ্জাব কিংস্; ২ কোটি টাকার তহবিল দেওয়ার লক্ষ্য

ভয়াবহ বন্যায় পঞ্চনদের দেশের পাশে দাঁড়ালো পাঞ্জাব কিংস্; ২ কোটি টাকার তহবিল দেওয়ার লক্ষ্য

Online Desk সেপ্টেম্বর 6, 2025
punjab.png

ওঙ্কার ডেস্ক: পাঞ্জাবের ভয়াবহ বন্যার মধ্যে একের পর এক সাহায্যের হাত বাড়ছে। দেশের নানা প্রান্ত থেকে যেমন মানুষ প্রার্থনা ও সহানুভূতি জানাচ্ছেন, তেমনই এগিয়ে এসেছেন ক্রীড়া জগতের তারকারাও। ক্রিকেটার শুভমন গিল ইতিমধ্যেই বন্যার্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। এবার সরাসরি উদ্যোগ নিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংস।
দলের মালিক প্রীতি জিন্তা ব্যক্তিগতভাবে লক্ষ লক্ষ টাকা অনুদান দেওয়ার পাশাপাশি ফ্র্যাঞ্চাইজির হয়ে অর্থ সংগ্রহের কাজে নেমেছেন। পাঞ্জাব কিংস রাজ্যের বন্যার্তদের জন্য প্রায় ৩৪ লক্ষ টাকা অনুদানের ঘোষণা করেছে। শুধু তাই নয়, আরও বড় উদ্যোগ হিসেবে ২ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে ক্রাউড ফান্ডিং শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এর জন্য তারা অনলাইন প্ল্যাটফর্ম কেটো ব্যবহার করছে। সংগৃহীত অর্থ গ্লোবাল শিখ চ্যারিটির হাতে তুলে দেওয়া হবে, যাতে প্রতিটি গ্রামে পৌঁছে সরাসরি ক্ষতিগ্রস্তদের সাহায্য করা যায়।
এছাড়া, বিখ্যাত হেমকুন্ড ফাউন্ডেশন এবং আরটিআই সংস্থার সঙ্গেও হাত মিলিয়েছে পাঞ্জাব কিংস। সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে তারা জানিয়েছে, মোট ৩৩.৮ লক্ষ টাকা ইতিমধ্যেই এই সংস্থাগুলিকে দেওয়া হয়েছে।
পাঞ্জাব কিংস জানিয়েছে, সংগৃহীত তহবিল দিয়ে উদ্ধারকারী নৌকো কেনা হবে, যা বন্যাকবলিত এলাকায় আটকে পড়া মানুষদের সরিয়ে আনা ও জরুরি চিকিৎসার জন্য কাজে লাগানো হবে। পাশাপাশি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির কাছে প্রয়োজনীয় জিনিসপত্র ও বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া হবে। প্রীতি জিন্তার এই উদ্যোগে ভরিয়ে দিচ্ছেন সোশ্যাল মিডিয়ার ফ্যানরা। অনেকে লিখছেন, তাঁর এই মানবিক প্রয়াস হাজারো বিপর্যস্ত মানুষের পাশে আশা হয়ে দাঁড়িয়েছে।

Post Views: 101

Continue Reading

Previous: ব্রাহ্মণী নদীতে স্নান করতে গিয়ে দুই কিশোরের মৃত্যু, রামপুরহাটের সইপুরে শোকের ছায়া
Next: মুম্বইয়ে ‘লস্কর ই জেহাদি’র নামে ‘মানব বোমার’ হুমকি দিয়েছিল উত্তরপ্রদেশের অশ্বিন কুমার, পাকড়াও করল পুলিশ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.