Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মুম্বইয়ে ‘লস্কর ই জেহাদি’র নামে ‘মানব বোমার’ হুমকি দিয়েছিল উত্তরপ্রদেশের অশ্বিন কুমার, পাকড়াও করল পুলিশ

মুম্বইয়ে ‘লস্কর ই জেহাদি’র নামে ‘মানব বোমার’ হুমকি দিয়েছিল উত্তরপ্রদেশের অশ্বিন কুমার, পাকড়াও করল পুলিশ

Online Desk সেপ্টেম্বর 6, 2025
20250906_155626.jpg

ওঙ্কার ডেস্ক: শহরে ৩৪টি মানব বোমা রয়েছে বলে লস্কর ই জেহাদির নামে হুমকি বার্তা পাঠানো হয়েছিল মুম্বইয়ের ট্রাফিক পুলিশের হেল্পলাইন নম্বরে। শুক্রবার সেই হুমকির পর নড়েচড়ে বসে প্রশাসন। সেই ঘটনার তদন্ত শুরু করে উত্তরপ্রদেশের নয়ডা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। তার নাম অশ্বিন কুমার সুপ্রা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরপ্রদেশের নয়ডায় বসে মুম্বই পুলিশকে ওই হুমকি দেয় অশ্বিন কুমার সুপ্রা। ৫০ বছর বয়স তার। নয়ডা থেকে একটি মোবাইল ফোন কেনে ওই অভিযুক্ত। জোগাড় করে একটি সিমকার্ডও। সেগুলিই ব্যবহার করে মুম্বই পুলিশের কাছে হুমকি বার্তা পাঠায়। হুমকির পর তদন্তে নেমে শনিবার ভোরে সুপ্রাকে গ্রেফতার করে মুম্বই পুলিশ। তাঁকে মুম্বই নিয়ে গিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

উল্লেখ্য শুক্রবার বাণিজ্যনগরী মুম্বইয়ের ট্রাফিক পুলিশের কাছে হুমকি বার্তা দিয়ে বলা হয়, ৩৪ জন আত্মঘাতী জঙ্গি মানববোমা হয়ে ছড়িয়ে পড়েছে শহরে। তাদের কাছে মোট ৪০০ কেজি আরডিএক্স বিস্ফোরক রয়েছে বলে হুমকিতে দাবি করা হয়। বিস্ফোরণের ফলে মোট এক কোটি মানুষের প্রাণহানি হবে বলে দাবি করা হয়েছিল। সেই হুমকি বার্তা পেয়ে নড়েচড়ে বসে পুলিশ ও প্রশাসন। কার্যত তোলপাড় হয়ে ওঠে বাণিজ্যনগরী। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয় গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে। ২৬/১১ মুম্বই বিস্ফোরণের ধাঁচে একের পর এক বিস্ফোরণে শহর উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। লস্কর-ই-জিহাদি সংগঠনের সদস্য দাবি করে এই হুমকি দেওয়া হয়েছিল। অনন্ত চতুর্দশীর আগের দিন এমন হুমকিতে শহরজুড়ে নিরাপত্তা বৃদ্ধি করা হয়।

Post Views: 201

Continue Reading

Previous: ভয়াবহ বন্যায় পঞ্চনদের দেশের পাশে দাঁড়ালো পাঞ্জাব কিংস্; ২ কোটি টাকার তহবিল দেওয়ার লক্ষ্য
Next: তেলেঙ্গানায় ১২,০০০ কোটি টাকার মাদক চোরাচালানের হদিশ ! আইটি বিশেষজ্ঞসহ গ্রেপ্তার ১২

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.