Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সংসদে রাখা হবে পুরীর রথের চাকা, সম্মতি স্পিকারের

সংসদে রাখা হবে পুরীর রথের চাকা, সম্মতি স্পিকারের

Online Desk আগস্ট 30, 2025
20250830_175106.jpg

ওঙ্কার ডেস্ক: এ বার সংসদে রাখা হবে পুরীর জগন্নাথ মন্দিরের রথের চাকা। ইতিমধ্যে এ বিষয়ে সম্মতি মিলেছে লোকসভার স্পিকার ওম বিড়লার। শুক্রবার পুরীর জগন্নাথ মন্দির পরিদর্শনে গিয়েছিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। মন্দির কর্তৃপক্ষের তরফে সেখানে তাঁকে এই প্রস্তাব দেওয়া হয়। তবে কবে সংসদে শোভা পাবে জগন্নাথদেবের রথের চাকা সে বিষয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।

গোটা বিষয়টি নিয়ে শ্রী জগন্নাথ টেম্পেল অ্যাডমিনিস্ট্রেশন বা এসজিটিএ-র তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, শুক্রবার লোকসভার স্পিকার পুরীর মন্দির দর্শন করতে আসেন৷ সে সময় মন্দির কর্তৃপক্ষের তরফে তাঁকে প্রস্তাব দেওয়া হয় পুরীর রথযাত্রায় ব্যবহৃত রথের চাকা সংসদে রাখার জন্য। স্পিকার জানান, এই প্রস্তাবে তাঁর কোনও আপত্তি নেই৷ তবে কবে এবং কীভাবে সংসদে রথের চাকা রাখার প্রক্রিয়া শেষ হবে তা এখনও জানা যায়নি৷

শ্রী জগন্নাথ টেম্পেল অ্যাডমিনিস্ট্রেশন অরবিন্দ পাধি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে এই বিষয়ে লিখেছেন, ‘শুক্রবার লোকসভার স্পিকার- সহ অন্য বিশিষ্টরা জগন্নাথ মন্দির দর্শন করে মহাপ্রভুর আশীর্বাদ নিয়েছেন৷ স্পিকারকে অনুরোধ করা হয় যাতে রথের চাকা সংসদে রাখা সম্ভব হয় ৷ এই প্রস্তাবে তিনি রাজি হয়েছেন৷’ উল্লেখ্য, শুক্রবার স্পিকারের সঙ্গে মন্দির দর্শন করেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং বিজেপি সাংসদ সম্বিত পাত্র।

Post Views: 102

Continue Reading

Previous: একঝাঁক তারকাদের নিয়ে আসছে মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘মেড ইন কলকাতা’, কেমন হতে চলেছে এই ছবি?
Next: ‘বাবা’ আসছে বড় পর্দায়, ‘বাবা’র ভূমিকায় টলিউডের জনপ্রিয় অভিনেতা, জানেন কে?

সম্পর্কিত গল্প

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026

You may have missed

GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026
weather.png

রবিতেই বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলা ভাসতে চলেছে বৃষ্টিতে ?

Online Desk মার্চ 8, 2026
MAMATA-DA.jpg

সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও কি বকেয়া ডিএ থেকে বাদ শিক্ষক শিক্ষা কর্মীরা!

Online Desk মার্চ 8, 2026
saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.