Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘বাবা’ আসছে বড় পর্দায়, ‘বাবা’র ভূমিকায় টলিউডের জনপ্রিয় অভিনেতা, জানেন কে?

‘বাবা’ আসছে বড় পর্দায়, ‘বাবা’র ভূমিকায় টলিউডের জনপ্রিয় অভিনেতা, জানেন কে?

Online Desk আগস্ট 30, 2025
FotoJet-1.jpg

ওঙ্কার ডেস্ক: পর্দায় তিনি কখনও প্রেমিক, কখনও আবার অ্যাকশন হিরো। টলিপাড়ার নায়ক বিক্রম চট্টোপাধ্যায়কে এ যাবৎকাল এভাবেই দেখে এসেছে দর্শক। তবে এই প্রথম বাবার ভূমিয়ায় দেখা যেতে চলেছে তাঁকে। বাবা-মেয়ের গল্প নিয়ে বড় পর্দায় আসছেন। ছবির নাম ‘বাবা’। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন পরিচালক জিৎ চক্রবর্তী। দেড় বছরের শিশুকন্যাকে বাঁচাতে এক পিতার লড়াইকে কেন্দ্র করেই ছবির গল্প। বিক্রমের সঙ্গে দেখা যাবে কিরণ মজুমদারকে। নেটমাধ্যম এবং মডেলিংয়ের জগতে জনপ্রিয় মুখ হলেও এটিই তাঁর প্রথম ছবি। বিক্রম এবং কিরণের চরিত্র দু’টির নাম যথাক্রমে গৌরব এবং রাই। ছবিতে শিশুকন্যার চরিত্রে অভিনয় করছে শিশুশিল্পী অশ্লেষা।
অভিনেতা জানান, “জীবনে এই প্রথমবার বাবার চরিত্রে অভিনয় করতে চলেছি। ফলে দর্শক আমাকে নতুন ভাবে পাবেন এই ছবিতে। সন্তানের জীবনে মায়ের ভূমিকা নিয়ে বেশির ভাগ সময়ে আলোচনা হয়। কিন্তু সন্তানকে বড় করার জন্য, তাকে রক্ষা করার জন্য একজন সাধারন বাবা যে কতটা দূর যেতে পারে, সুপারহিউম্যান হয়ে উঠতে পারে, সেই গল্প নিয়ে এই ছবিটা”।
একগুচ্ছ তারকা নিয়ে শ্যুটিং শুরু হবে এই ছবির। বিক্রম-কিরণ ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অপরাজিতা আঢ্য, দেবরাজ ভট্টাচার্য, বিশ্বনাথ বসু, কাঞ্চন মল্লিক, অরিত্র গঙ্গোপাধ্যায়কে। বিশেষ একটি চরিত্রে থাকছেন মমতাশঙ্কর। রয়েছেন রাজনীতিক পার্থ ভৌমিকও। এ বিষয়ে, পরিচালক জানান, “বিক্রম এবং কিরণ এখানে এক দম্পতি। তাদের দেড় বছরের শিশুকন্যাকে বাঁচাতেই বিক্রমের জার্নি। শিশু পাচারচক্রের বিষয়ও আসবে গল্পে। অ্যাকশনও আছে এই ছবিতে। কলকাতা বন্দর এলাকা, ফলতার কারখানা অঞ্চলে সে সব দৃশ্যের শ্যুটিং হবে।”
প্রসঙ্গত, ছোটপর্দাতেও ফিরছেন বিক্রম। নতুন এক রিয়্যালিটি শো-এর মঞ্চে জুটি বাঁধছেন ঐন্দ্রিলা সেনের সঙ্গে। শো-এর নাম ‘দশ দিনে দশ লাখ’। এই শো-এ সঞ্চালনা করতে দেখা যাবে তাঁদের। বিক্রম-ঐন্দ্রিলার এই শো-এ থাকছে ভিন্ন ধরনের মজার খেলা। মূলত জুটির লড়াই দেখা যাবে এই রিয়্যালিটি শো-এ। জুটি হিসেবে দেখা যেতে পারে, প্রেমিক-প্রেমিকা, স্বামী-স্ত্রী, ভাই-বোন, দুই বন্ধু এমনকি অনস্ক্রিন জুটিকেও। টানা দশদিন ধরে চলবে এই খেলা। দশদিন পর যে জুটি সমস্ত খেলায় জিতে সেরার সেরা হবে, তাঁরা পেয়ে যাবেন দশ লক্ষ টাকা। এখন নজর নতুন ছবির দিকে। বাবা হিসাবে বিক্রম কিভাবে নিজেকে গড়ে নেন সেই অপেক্ষায় দর্শকেরা।

Post Views: 135

Continue Reading

Previous: সংসদে রাখা হবে পুরীর রথের চাকা, সম্মতি স্পিকারের
Next: পহেলগাঁও কাণ্ডের দু দিনের মধ্যে পাকিস্তানে প্রত্যাঘাতের পরিকল্পনা করে বায়ুসেনা

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.