Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পহেলগাঁও কাণ্ডের দু দিনের মধ্যে পাকিস্তানে প্রত্যাঘাতের পরিকল্পনা করে বায়ুসেনা

পহেলগাঁও কাণ্ডের দু দিনের মধ্যে পাকিস্তানে প্রত্যাঘাতের পরিকল্পনা করে বায়ুসেনা

Online Desk আগস্ট 30, 2025
20250830_184427.jpg

ওঙ্কার ডেস্ক: গত ২২ এপ্রিল জম্মুকাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার দু দিনের মধ্যে প্রত্যাঘাতের পরিকল্পনা করে ভারতীয় বায়ুসেনা। তার পরেই অপারেশন সিঁদুর অভিযানের রূপরেখা তৈরি হয়।বায়ুসেনার সহকারী প্রধান এয়ার মার্শল নর্মদেশ্বর তিওয়ারি এই তথ্য জানান।

নর্মদেশ্বর জানান, পহেলগাঁও কাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাতের পরিকল্পনা নিয়ে উপস্থিত হয়েছিল ভারতীয় বায়ুসেনা। তার পর সেই পরিকল্পনার অনুমোদন এবং বাস্তবায়ন করা হয়। পহেলগাঁও কাণ্ডের পরের দিন অর্থাৎ ২৩ এপ্রিল সামরিক কর্তাদের মধ্যে উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়। সেই বৈঠকে পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। তার পর দিন অর্থাৎ ২৪ এপ্রিল কেন্দ্রীয় সরকারকে বহু বিকল্পের কথা জানানো হয়। পাকিস্তানের কোথায় কোথায় হামলা চালানো হবে, তা স্থির করা হয়। অবশেষে ৭ মে অপারেশন সিঁদুর অভিযান চালানো হয়। এই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে নয়টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে ভারতের সেনাবাহিনী। অপারেশন সিঁদুর অভিযানের পর দুই দেশের মধ্যে সামরিক সংঘাত শুরু হয়। চার দিন ধরে সেই যুদ্ধ চলার পর ১০ মে ভারত ও পাকিস্তান সংঘর্ষ বিরতিতে রাজি হয়।

উল্লেখ্য পহেলগাঁওয়ে জঙ্গি হামলা যখন হয় তখন সৌদি আরব সফরে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার খবর পেয়ে সফরে কাটছাঁট করে তিনি দেশে ফিরে আসেন। এই হামলার বিষয়ে তিনি তার আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেন। তাঁর নির্দেশেই পরিস্থিতি খতিয়ে দেখতে জম্মুকাশ্মীর যান শাহ।

Post Views: 108

Continue Reading

Previous: ‘বাবা’ আসছে বড় পর্দায়, ‘বাবা’র ভূমিকায় টলিউডের জনপ্রিয় অভিনেতা, জানেন কে?
Next: “ট্রাম্প মারা গেছেন” ! সোশ্যাল মিডিয়ায় এমন ভিডিওতে উত্তাল নেটদুনিয়া

সম্পর্কিত গল্প

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.