Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • একঝাঁক তারকাদের নিয়ে আসছে মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘মেড ইন কলকাতা’, কেমন হতে চলেছে এই ছবি?

একঝাঁক তারকাদের নিয়ে আসছে মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘মেড ইন কলকাতা’, কেমন হতে চলেছে এই ছবি?

Online Desk আগস্ট 30, 2025
hj.png

ওঙ্কার ডেস্ক: পরিচালক মৈনাক ভৌমিকের ছবিতে সবসময় দেখা যায় সম-সময়ের নানা প্রাসঙ্গিক বিষয়। এবার তাঁর নতুন ভাবনা, ছবির বিষয়বস্তু জেন-জি ও মিলেনিয়ালরা। বর্তমান সময়ে এই শহর কলকাতায় যাদের জীবনের নানা ওঠাপড়া, পরিবর্তন এবং সম্পর্কের টানাপোড়েন তুলে ধরা হবে। ছবির নাম দিয়েছেন ‘মেড ইন কলকাতা’। গোটা পৃথিবীর নিরিখে ক্রমশ পরিবর্তনশীল শহর কলকাতাও। বদলে যাওয়া সময়ের এই জেনারেশনের অনুভুতি তুলে ধরতে চেয়েছেন পরিচালক। আগের মত এবারও আশা করা যায় পরিচালকের কাজের ব্যাতিক্রম হবে না।
‘মেড ইন কলকাতা’য় রয়েছেন একঝাঁক তরুণ অভিনেতা-অভিনেত্রী। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন অঙ্গনা রায় এবং তাঁর বিপরীতে রয়েছেন অনিন্দ্য সেনগুপ্ত। জুটি হিসাবে দেখা যেতে চলেছে সৌম্য মুখোপাধ্যায় ও ঐশ্বর্য সেনকে। পাশাপাশি অন্যু জুটি হলেন সপ্তর্ষি মৌলিক এবং মেঘা চৌধুরি। এছাড়া ছবিতে রয়েছেন শ্রীমা ভট্টাচার্য, শিঞ্জিনী চৌধুরি, এনাক্ষী গঙ্গোপাধ্যায়, অপ্রতিম চট্টোপাধ্যায় এবং একটি বিশেষ ভূমিকায় নন্দিনী চট্টোপাধ্যায় প্রমুখ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে শুরু করে সিচুয়েশনশিপ, নানান সমস্যা– যা নিয়ে বর্তমান প্রজন্মের রোজকার লড়াই, তেমন বিষয় তুলে ধরবেন মৈনাক এই ছবিতে। অগোছালো জীবনযাপনে অভ্যস্ত কিছু মানুষের জীবন নিয়ে এই ছবির গল্প। যাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে।
জীবনের অনিশ্চয়তা যাঁদের পিছু ছাড়ে না, তাঁরা শহর থেকে পালিয়ে বেড়াতে চায়। শহর কলকাতার সঙ্গে তাঁদের ভাল-মন্দের সম্পর্ক। একই সঙ্গে রয়েছে শহুরে-নির্জনতা, একাকিত্ব, না ভুলতে পারার যন্ত্রণা। এবং এই সবকিছুর সঙ্গে রয়েছে স্বপ্ন দেখার মন। এই সব নিয়েই গল্প আসছে মৈনাক ভৌমিকের ছবিতে। শুধু তাই নয় এই ছবির গানও বাঁধবেন এই প্রজন্মেরই বেশ কয়েকজন সুরকার। ‘প্রয়াস’ এবং ‘স্টুডিও ব্লটিং পেপার’-এর যৌথ প্রযোজনায় ‘মেড ইন কলকাতা’র শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাস থেকেই।

Post Views: 238

Continue Reading

Previous: ইজরায়েলের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেছে তুর্কি; গাজায় ধারাবাহিক গনহত্যার জেড়ে এমন সিধান্ত হিকানের
Next: সংসদে রাখা হবে পুরীর রথের চাকা, সম্মতি স্পিকারের

সম্পর্কিত গল্প

suvendu-g.jpg

বিধানসভায় সেবাশ্রয় নিয়ে দুর্নীতির খতিয়ান শোনালেন শুভেন্দু, অভিষেককে ‘চিটিংবাজ’ বলে আক্রমণ

Online Desk জুলাই 25, 2026
suvendu-cm.jpg

রাজ্যে প্রথম গুন্ডাদমন আইন প্রয়োগ করল শুভেন্দু সরকার, ধর্মতলায় বিক্ষোভে গোলমালে চিহ্নিত ৭০, মামলা ৭টি

Online Desk জুলাই 25, 2026
gfrg.png

রাজ্যের আকাশে মেঘের ঘনঘটা, উভয় বঙ্গেই জারি হলুদ সতর্কতা

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.