Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাহুল গান্ধীকে প্রাণ*না*শের হুমকি! তুঘলক রোড থানায় অভিযোগ দায়ের

রাহুল গান্ধীকে প্রাণ*না*শের হুমকি! তুঘলক রোড থানায় অভিযোগ দায়ের

Online Desk সেপ্টেম্বর 18, 2024
36.png

সুমন্ত দাশগুপ্ত, নয়াদিল্লিঃ রাহুল গান্ধীকে প্রাণনাশের হুমকি দিয়েছেন বিজেপি নেতা তরবিন্দর সিং মারওয়া। এমনই দাবি কংগ্রেসের। বিজেপি নেতার বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ হল কংগ্রেস। বুধবার কংগ্রেস নেতা অজয় মাকেন দিল্লির তুঘলক রোড থানায় তরবিন্দরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
দিল্লি কংগ্রেসের অভিযোগ, সম্প্রতি দিল্লিতে বিজেপির এক সভায় বিজেপি নেতা তরবিন্দর সিং মারওয়া প্রকাশ্যে রাহুল গান্ধিকে প্রাণনাশের হুমকি দেন। প্রসঙ্গত, সম্প্রতি বিজেপি নেতা তাঁর ভাষণে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর উদ্দেশে বলেন, ‘আপনি সতর্ক হয়ে যান। তা না হলে আপনার দশা হবে ঠাকুমার মতো।’
শুধুমাত্র তরবিন্দর সিং মারওয়া নয়, কংগ্রেসের অভিযোগ রয়েছে শিব সেনার শিণ্ডে শিবিরের বিধায়ক সঞ্জয় গায়কোয়াড়ের বিরুদ্ধেও। তিনি বলেন, ‘আমি ১১ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করছি। যে ব্যক্তি রাহুলের জিভ কেটে আনতে পারবে তাঁকে আমি এই টাকা দেব।’
কংগ্রেসের অভিযোগ রয়েছে রেল প্রতিমন্ত্রী রবনীত বিট্টুর বিরুদ্ধেও। বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ, গত ১৫ সেপ্টেম্বর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি রাহুল গান্ধিকে ‘পয়লা নম্বরের জঙ্গি’ বলে তোপ দাগেন। অভিযুক্ত উত্তরপ্রদেশের মন্ত্রী ও বিজেপি নেতা রঘুরাজ সিংও। তিনিও ১৬ সেপ্টেম্বর একইভাবে রাহুলকে ‘জঙ্গি’ বলে আক্রমণ করেন বলে অভিযোগ। হাত শিবিরের দাবি, এই ধরনের মন্তব্য করে রাহুলের বিরুদ্ধে উসকানি দিচ্ছে বিজেপি তথা এনডিএ শিবির।
উল্লেখ্য,আমেরিকা সফরে গিয়ে রাহুল গান্ধীর ‘সংরক্ষণ’ সংক্রান্ত মন্তব্যের পালটা আক্রমণ শানাতে গিয়ে একের পর এক কুকথা বলেছেন এনডিএ শিবিরের নেতারা বলে অভিযোগ।

Post Views: 106

Continue Reading

Previous: ভয়াবহ বন্যা পরিস্থিতি ঘাটালে
Next: নবান্নে মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পরও হতাশ জুনিয়র ডাক্তাররা

সম্পর্কিত গল্প

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026

You may have missed

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
Surya.jpg

গত দেড় বছর ধরে আমরা এর জন্য প্রস্তুতি নিচ্ছি ! ভারতের শিরোপা জয়ের পর বললেন তিলক ভার্মা

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.