Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাহুলকে ‘সার্টিফায়েড দেশদ্রোহী’ বলল বিজেপি

রাহুলকে ‘সার্টিফায়েড দেশদ্রোহী’ বলল বিজেপি

Online Desk আগস্ট 5, 2025
rahul-f.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে মন্তব্যের জেরে সর্বোচ্চ আদালতে ভর্ৎসিত হয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সুপ্রিম কোর্টের সেই সমালোচনার মুখে পড়ার পর এবার কংগ্রেস সাংসদকে ‘সার্টিফায়েড দেশদ্রোহী’ বলে আক্রমণ করল বিজেপি। পদ্ম শিবিরের অভিযোগ, রাহুল ভারতকে দুর্বল এবং চিনকে শক্তিশালী হিসেবে দেখাতে চেয়েছেন।

উত্তরপ্রদেশের লখনউয়ের একটি আদালতে রাহুল গান্ধীর বিরুদ্ধে যে মামলা চলছে তার উপর সোমবার সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারি করেছে। সেই সঙ্গে সেনা সম্পর্কে কংগ্রেস নেতার মন্তব্যের কড়া সমালোচনা করে আদালত জানায়, ‘একজন প্রকৃত ভারতীয় এমন কথা বলতেই পারেন না।’ বিজেপি নেতা ধর্মেন্দ্র প্রধান এ বিষয়ে বলেন, ‘বিরোধী নেতার বিরুদ্ধে এত কড়া ভাষা সুপ্রিম কোর্টের তরফে ব্যবহার করা হল। এই প্রথম দেশের সংসদীয় ইতিহাসে এমনটা ঘটল। সার্জিক্যাল স্ট্রাইক হোক অথবা অপারেশন সিঁদুর— কংগ্রেস ও রাহুল সেনাবাহিনীর আত্মত্যাগ নিয়ে প্রশ্ন তুলেছেন বারবার।’

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য রাহুলকে বিয়ে বলেন, ‘জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে দায়িত্বজ্ঞানহীন মন্তব্যের জন্য আবারও সুপ্রিম কোর্ট ভর্ৎসনা করল রাহুল গান্ধীকে। একজন বিরোধী নেতার এমন মন্তব্য ভাবা যায় না।’ বিজেপির আরেক মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা হাত শিবির ও রাহুলকে নিশানা করে বলেন, ‘সেনাকে অপমান করা এখন কংগ্রেসের প্রবণতা। কংগ্রেস ও রাহুল গান্ধী সেনাবাহিনীর প্রতি ঘৃণা পোষণ করেন। যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সুপ্রিম কোর্ট।’

Post Views: 94

Continue Reading

Previous: ১০ ই আগস্ট পর্যন্ত বঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস জারি থাকবে
Next: মদ্যপ ছেলে জীবিত বাবাকে মৃত দাবি করে ২ লাখে বেচে দিলেন জমি!

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.