Skip to content
আগস্ট 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • উত্তরপ্রদেশে বাতিল রাহুল গান্ধীর ছাত্র-সমাবেশের অনুমতি, বিজেপিকে নিশানা কংগ্রেসের

উত্তরপ্রদেশে বাতিল রাহুল গান্ধীর ছাত্র-সমাবেশের অনুমতি, বিজেপিকে নিশানা কংগ্রেসের

Online Desk আগস্ট 6, 2026
rahul-2.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী ৮ আগস্ট উত্তরপ্রদেশের প্রয়াগরাজে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ছাত্র-সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল। পড়ুয়াদের সঙ্গে মতবিনিময়ের এই কর্মসূচি শেষ মুহূর্তে এসে বাতিল হয়ে গেল। যে মাঠে অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল, সেই অনুষ্ঠানস্থলের দায়িত্বে থাকা ট্রাস্ট এই অনুমতি বাতিল করে দিয়েছে। কংগ্রেস নেতার কর্মসূচি পণ্ড হওয়ার পর বিজেপিকে নিশানা করেছে হাত শিবির।

রিপোর্ট অনুসারে, ‘কায়স্থ পাঠশালা ট্রাস্ট’-এর মালিকানাধীন কেপি গ্রাউন্ড। সেখানে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ এলাহাবাদ হাইকোর্টের একটি নির্দেশের কথা উল্লেখ করে অনুমতি বাতিলের সিদ্ধান্ত নেয়। ট্রাস্টের ভারপ্রাপ্ত সভাপতি জিতেন্দ্র নাথ চৌধরী জানিয়েছেন, ২০২৫ সালের ১৪ আগস্ট এক নির্দেশে এলাহাবাদ হাইকোর্ট বলেছিল, কেপি কলেজের মাঠ খেলাধুলা ও শিক্ষামূলক কার্যক্রম ছাড়া অন্য কোনও কাজে ব্যবহার করা যাবে না। তিনি আরও জানান, বৃষ্টির কারণে মাঠ জলমগ্ন হয়ে পড়েছে। যার ফলে জনসমাবেশের জন্য তা নিরাপদ নয়। যদিও কংগ্রেসের অভিযোগ, রাজ্যের বিজেপি সরকারের চাপেই এই অনুমতি বাতিল করা হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ীই রাহুল গান্ধীর কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে হাত শিবির।

অনুমতি বাতিলের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর প্রশ্ন ‘ওরা কীসের ভয় পাচ্ছে?’ রাজ্য কংগ্রেসের দাবি, তারা আগেই অনুমতি নিয়েছিল। মাঠ ব্যবহারের জন্য ৫১,০০০ টাকা ফি-ও জমা দেওয়া হয়েছিল। বুধবার অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে প্রয়াগরাজে গিয়েছিলেন উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি অজয় রাই। তিনি জোর দিয়ে বলেন, কেপি ট্রাস্ট অনুমতি বাতিল করলেও রাহুল গান্ধী ৮ আগস্ট প্রয়াগরাজে আসবেন এবং পড়ুয়াদের সঙ্গে মতবিনিময় করবেন। রাজ্য সরকার ও জেলা প্রশাসনের কাছে এই কর্মসূচির জন্য বিকল্প কোনও মাঠের ব্যবস্থা করার আব আবেদন জানিয়েছেন তিনি।

Post Views: 33

Continue Reading

Previous: সমস্ত সরকারি হাসপাতালে খুলতে হবে বেবি ফিডিং রুম; জানাল স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Next: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটির সোনা, রূপো, হিরে; গ্রেফতার এক

সম্পর্কিত গল্প

ritabrata.png

এসআইআর-এ বিবেচনাধীনদের ট্রাইবুনালের আবেদন দিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রত

Online Desk আগস্ট 6, 2026
Gamvir-Agarkar.jpg

ধোনির প্রশংসা করে গম্ভীর আগরকরকে একহাত রাহানের

Online Desk আগস্ট 6, 2026
Messi.jpg

ক্লাব জার্সিতে ফের দলকে জেতালেন মেসি

Online Desk আগস্ট 6, 2026

You may have missed

ritabrata.png

এসআইআর-এ বিবেচনাধীনদের ট্রাইবুনালের আবেদন দিয়ে মুখ্যমন্ত্রীর দারস্থ ঋতব্রত

Online Desk আগস্ট 6, 2026
Gamvir-Agarkar.jpg

ধোনির প্রশংসা করে গম্ভীর আগরকরকে একহাত রাহানের

Online Desk আগস্ট 6, 2026
Messi.jpg

ক্লাব জার্সিতে ফের দলকে জেতালেন মেসি

Online Desk আগস্ট 6, 2026
2027-WC.jpg

২০২৭ বিশ্বকাপে বিরাট আর রোহিতকে নিয়ে জট চলছেই

Online Desk আগস্ট 6, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.