Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘রামচন্দ্র কাল্পনিক চরিত্র’, মন্তব্য করে ফের বিতর্কে রাহুল গান্ধী

‘রামচন্দ্র কাল্পনিক চরিত্র’, মন্তব্য করে ফের বিতর্কে রাহুল গান্ধী

Online Desk মে 4, 2025
rahul-f.jpg

ওঙ্কার ডেস্ক: ভগবান শ্রী রামচন্দ্রকে কাল্পনিক চরিত্র বলে ফের বিতর্কে কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র সফরে গিয়ে কংগ্রেস সাংসদ ওই মন্তব্য করেছিলেন বলে অভিযোগ বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ, রাহুল হিন্দু বিরোধী আচরণ করেছেন।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটির ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স এর এক অনুষ্ঠানে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় তাঁকে বলতে শোনা যায়, ‘আমাদের সব ধর্মীয় কাল্পনিক চরিত্র যেমন ভগবান রাম ছিলেন দয়ালু, ক্ষমাশীল, স্নেহশীল। বিজেপি যেটাকে হিন্দুত্ব বলে সেটাকে আমি হিন্দুত্বের ধারণা বলে মনেই করি না। আমার মতে হিন্দুত্বের ধারণা অনেক বেশি বৈচিত্রের। অনেক বেশি সহনশীল এবং অনেকবেশি গ্রহণযোগ্য।’ তাঁর আরও সংযোজন, ‘আমাদের দেশের সব রাজ্যের মানুষ, সব শ্রেণির মানুষ হিন্দুত্বের এই ধারণাকেই আত্মস্থ করেছেন। সেটাকেই লালন করেন।’

রাহুল গান্ধীর এমন মন্তব্যের বিরোধিতা করেছে বিজেপি। বিজেপির মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা রাহুলের বক্তব্যের ভিডিও পোস্ট করে দাবি করেন, ‘কংগ্রেস রাষ্ট্রদ্রোহী। কংগ্রেস রামদ্রোহী। রাহুল গান্ধী রামকে ধর্মীয় চরিত্র বলেছেন। অর্থাৎ কাল্পনিক চরিত্র বলছেন। এঁরা রামমন্দিরেও বিরোধিতা করেছিল। রামের অস্তিত্ব নিয়ে সন্দেহ করে এরা।’

উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ভারতের নির্বাচনী ব্যবস্থায় ‘স্বচ্ছতা’ নিয়েও প্রশ্ন তুলেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বস্টনে ভারতীয় বংশোদ্ভূতদের সামনে রাহুল অভিযোগ করেছিলেন ভারতের নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় গলদ রয়েছে। যার পর বিজেপি সরব হয়েছিল সনিয়া-তনয়ের বিরুদ্ধে।

Post Views: 164

Continue Reading

Previous: ভারত-পাকিস্তান উত্তেজনার আবহে বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
Next: আগুন নিয়ে খেলা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.