Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • সম্পাদকের পাতা
  • আগুন নিয়ে খেলা

আগুন নিয়ে খেলা

Online Desk মে 4, 2025
EDIT.jpg

বিপ্লব দাশ : কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে প্রতিবারই গেল গেল রব ওঠে। এই শোরগোল অতীতেও উঠেছে, এখনও উঠছে। কিন্তু প্রতিবারই তা থেমে যায় অগ্নিকাণ্ডের উত্তাপ নিভতে না নিভতেই। বড়বাজারের মেছুয়া বাজারে যে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল, অকালে চলে গেল এতগুলি প্রাণ তা নিশ্চয়ই হৃদয় বিদারক। যে কোনো মৃত্যুই আমাদের কাছে অসহনীয়। কিন্তু এই ধরণের অগ্নিকাণ্ড ঘিরে যে দোষারোপ, পালটা দোষারোপ নিয়ে শহরের বিদগ্ধ নাগরিকরা কিংবা অগ্নিবিশারদরা যে সব যুক্তি তক্কে বাজার আরও গরম করেন তা এত তাড়াতাড়ি নিভে যায় কেন ? কলকাতার জতুগৃহে তাঁদের উত্তাপের স্মৃতি কি এতই দুর্বল ?

বড়বাজারের অগ্নিকাণ্ডের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। মুখ্যমন্ত্রীর তৎপরতায় রাতারাতি কলকাতা পুরসভা নাগরিক বিপর্যয় রোধে ব্রতি হয়েছে। দেরীতে হলেও তা প্রশংশনীয়। তবু প্রশ্ন, এইসব বে-আইনি জতুগৃহ কার মদতে হয়েছে, এর পিছনে কি কোনো লেনদেন কাজ করেছিল, তা করলে কারা করেছিল এসব। যা সবসময়ই কৌতুহল উদ্দীপকের কাজ করে। এবং থিতিয়েও পড়ে। তাই এসব না ঘেঁটে পুনরায় এমন অভিশাপ যাতে না নেমে আসে নাগরিক জীবনে, সেদিকে নজর দেওয়াই কল্যাণের। তবে এক্ষেত্রে একটা কথা বারবার খোঁচা দিচ্ছে, যে ভাবে এতগুলি প্রাণ চলে যাওয়ার পর কলকাতা পুরসভা ও কলকাতা পুলিশ এবং দমকল দৌড়োতে শুরু করেছে তা যদি আগে দেখা যেত তাহলে বোধ হয় এমন একটা মর্মান্তিক ঘটনার সম্মুখীন হতাম না আমরা। কারণ, এঁদের কাছে যে কলকাতার জতুগৃহের নাড়িনক্ষত্র রয়েছে তা এখন বুঝতে অসুবিধা হয় না। তবে শুধু কয়েকটা রুফটপ রেস্তোঁরা ভেঙে দায় সারা যাবে না। এখনও শহর জুড়ে ওঁৎ পেতে আছে বহু অগ্নি-অসুর। তাদের বদ করতেই হবে। আর এখানেই লুকিয়ে আছে সরষের মধ্যে ভূতের লীলা। মুখ্যমন্ত্রী কি এদিকে এবার নজর দেবেন ?

Post Views: 178

Continue Reading

Previous: ‘রামচন্দ্র কাল্পনিক চরিত্র’, মন্তব্য করে ফের বিতর্কে রাহুল গান্ধী
Next: ‘মেট গলা’র লাল গালিচায় শাহরুখ, প্রিয়াঙ্কা, কিয়ারার সঙ্গে হাজির হলেন পাঞ্জাবী গায়ক দিলজিৎ দোশাঞ্জ

সম্পর্কিত গল্প

TMC.jpg

তৃণমূল কী কোনো প্রথাগত রাজনৈতিক দল ছিল ?

Online Desk জুন 10, 2026
Bangladesh.jpg

মানবপাচার ! জীবনবাজির এই বিদেশমুখিতা বন্ধ করতে হবে

Online Desk এপ্রিল 2, 2026
BN.jpg

বাংলাদেশের নির্বাচনের মুলমন্ত্র কী সংখ্যালঘু বৈষম্য ! ইসলামকেন্দ্রিক রাজনীতির উত্থানে কোন দিকে বাংলাদেশ ?

Online Desk ফেব্রুয়ারি 8, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.