Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘মেট গলা’র লাল গালিচায় শাহরুখ, প্রিয়াঙ্কা, কিয়ারার সঙ্গে হাজির হলেন পাঞ্জাবী গায়ক দিলজিৎ দোশাঞ্জ

‘মেট গলা’র লাল গালিচায় শাহরুখ, প্রিয়াঙ্কা, কিয়ারার সঙ্গে হাজির হলেন পাঞ্জাবী গায়ক দিলজিৎ দোশাঞ্জ

Online Desk মে 5, 2025
met gala

ওঙ্কার ডেস্ক: শাহরুখ, প্রিয়াঙ্কা, কিয়ারার সঙ্গে মেট গালার লাল গালিচা মাতাতে ইতিমধ্যেই নিউ ইয়র্কে পৌঁছে গিয়েছেন দিলজিৎ দোশাঞ্জ। ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন একাধিক ছবি, এবং জল্পনায় সিলমোহর দিয়েছেন খোদ পাঞ্জাবি তারকা।
নিউ ইয়র্কে পৌঁছনোর পর পাঞ্জাবি তারকা প্রথম পোস্টে লেখেন ‘ফার্স্ট টাইম’। যার বাংলা মানে দাঁড়ায়, ‘প্রথমবার’। পরেরটিতে মেট গালার অভ্যর্থনার ছবি পোস্ট করেন। যেখানে একটি কালো রিবন বাঁধা ‘ওয়েলকাম কিট’ দেখা গিয়েছে।
প্রসঙ্গত, এবার মেট গালায় শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে দেখা যাবে বলিউডের হবু মা কিয়ারা আডবানি এবং পাঞ্জাবী গায়ক দিলজিৎ দোশাঞ্জকেও। ভারতীয় সুন্দরীরা বরাবর ‘মেট গালা’র রেড কার্পেটে দ্যুতি ছড়াচ্ছেন। প্রিয়াঙ্কা চোপড়ার পর দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটও মেট গালার লাল গালিচায় নজর কেড়েছেন। কিন্তু কোনও ভারতীয় পুরুষকে এই ফ্যাশন যজ্ঞে শামিল হতে দেখা যায়নি। এবার ইতিহাস তৈরি করতে চলেছেন শাহরুখ ও দিলজিৎরা।
নিউ ইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটে প্রতি বছর এই আকর্ষণীয় ফ্যাশন ইভেন্ট হয়। ২০২৫ সালের ‘মেট গালা’ অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৫ মে। বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলরা উপস্থিত হবেন এই অনুষ্ঠানে। মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্টস কস্টিউম ইনস্টিটিউট ফেব্রুয়ারি মাসেই চলতি বছরের মেট গালার থিম প্রকাশ করেছে। এই প্রথমবার কৃষ্ণাঙ্গ ডিজাইনারদের সম্মান জানিয়ে ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’ সাজে লাল গালিচায় ধরা দেবেন তারকারা। বিশেষ নজর থাকবে পুরুষদের পোশাকের উপর। যা দুই দশকেরও বেশি সময় ধরে ফ্যাশন দুনিয়ার আলোচনায় রয়েছে।

Post Views: 113

Continue Reading

Previous: আগুন নিয়ে খেলা
Next: বিদেশি সিনেমায় শুক্ল বৃদ্ধির সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের! কত শতাংশ হারে দিতে হবে শুল্ক?

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.