Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিদেশি সিনেমায় শুক্ল বৃদ্ধির সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের! কত শতাংশ হারে দিতে হবে শুল্ক?

বিদেশি সিনেমায় শুক্ল বৃদ্ধির সিদ্ধান্ত ট্রাম্প প্রশাসনের! কত শতাংশ হারে দিতে হবে শুল্ক?

Online Desk মে 5, 2025
images-2-1.jpeg

ওঙ্কার ডেস্ক: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবার আমেরিকায় চলচ্চিত্র শিল্পের পুনরুজীবন নিয়ে মাতলেন। ঘোষণা করেছেন, আমেরিকায় অন্য দেশের সিনেমা প্রবেশের আগে ১০০ শতাংশ হারে শুল্ক দিতে হবে।
সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মার্কিন চলচ্চিত্র শিল্প মৃত্যুর মুখে দাঁড়িয়ে। সমস্যার মুখে গোটা হলিউড। বিশ্বের বিভিন্ন দেশ বাড়তি অর্থ ও অন্যান্য সুযোগ সুবিধার বিনিময়ে হলিউডের জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী এবং পরিচালকদের নিজেদের দেশের সিনেমায় অভিনয় করাচ্ছেন। সেই সিনেমা আমেরিকার বাজার থেকে বিপুল অর্থ উপার্জন করছে। আমি সংশ্লিষ্ট বিভাগকে বলেছি, বিদেশি সিনেমার উপরও একশো শতাংশ শুল্ক বাড়ানো হোক।
ডোনাল্ড ট্রাম্প যে সমৃদ্ধ আমেরিকা গড়ার উপলক্ষ্যে নতুন সংযোজন সিনেমা শিল্পের পুনরুজ্জীবন। জানা গিয়েছে, সকল দেশের সিনেমা আমেরিকার বাজারে বিপুল ব্যবসা করছে তার মধ্যে দক্ষিণ কোরিয়ার ছবি উপরে রয়েছে। আছে বলিউড এবং দক্ষিণ ভারতে তৈরি ছবিও। আমেরিকার বিভিন্ন প্রান্তে থাকা ভারতীয়রা নিয়মিত বলিউডের সিনেমা দেখেন। কিছু অভিনেতার ছবি মার্কিনিদেরও পছন্দ। আমেরিকা প্রবাসী অন্য দেশের নাগরিকেরাও ভারতে তৈরি সিনেমার মধ্যে হিন্দি এবং তামিল ছবি পছন্দ করেন। বাংলা সিনেমার বাজার তুলনায় অনেকটাই সীমিত।
মার্কিনিদের মধ্যে এখনও থিয়েটার হলে গিয়ে সিনেমা দেখার প্রবণতা আছে। ফলে সিনেমা শিল্প যথেষ্ট উন্নত হলেও ট্রাম্প প্রশাসনের ধারণা, এই শিল্প থেকে দেশের আর্থিক লাভের পরিমাণ কম। তাছাড়া, চলচ্চিত্রে হলিউডের যে বিপুল সুনাম ও বাজার ছিল তাও প্রায় বিলুপ্ত।
মার্কিন প্রেসিডেন্টের কথায়, বিদেশ সিনেমার জন্য আমেরিকার দরজা বন্ধ নয়। তবে দেশের আর্থিক ক্ষতি করে ভিন দেশের সিনেমাকে সুযোগ দিতে নারাজ ট্রাম্প প্রশাসন। তিনি মনে করছেন, শুল্কের নয়া হার চালুর পর হলিউডে সিনেমা করার প্রবণতা বাড়বে। হারানো জনপ্রিয়তা এবং ব্যবসা ফিরে পাবে হলিউড-সহ আমেরিকায় বিভিন্ন চলচ্চিত্র শিল্প ক্ষেত্র।

Post Views: 111

Continue Reading

Previous: ‘মেট গলা’র লাল গালিচায় শাহরুখ, প্রিয়াঙ্কা, কিয়ারার সঙ্গে হাজির হলেন পাঞ্জাবী গায়ক দিলজিৎ দোশাঞ্জ
Next: ৭ ই মে পর্যন্ত রাজ্য জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা

সম্পর্কিত গল্প

death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026
gitanjali-angmo.jpg

‘নিট প্রশ্নফাঁস ইস্যুতে কংগ্রেসের বিক্ষোভ লোক দেখানো’! মন্তব্য সোনম ওয়াংচুকের স্ত্রীর

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.