Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • উত্তরে বন্যা পরিস্থিতি, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, বিপর্যয় মোকাবিলা টিম পাঠাচ্ছে নবান্ন

উত্তরে বন্যা পরিস্থিতি, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, বিপর্যয় মোকাবিলা টিম পাঠাচ্ছে নবান্ন

Online Desk জুলাই 16, 2023
pisi-ma-tweet.png

সোমনাথ মুখোপাধ্যায়ঃ সিকিম ও ভুটান পাহাড়ে ভারী বৃষ্টি। পাশাপাশি কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। জলমগ্ন আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার একাধিক এলাকা। ফুলে ফেঁপে উঠেছে তিস্তা তোর্ষা রায়ডাকের মত নদীগুলি। এবার তিস্তা বঙ্গের বন্যা পরিস্থিতি সামাল দিতে বিপর্যয় মোকাবিলা টিম পাঠাচ্ছে নবান্ন। সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের নেতৃত্বে সোমবারই উত্তরবঙ্গে যাচ্ছে দুর্যোগ মোকাবিলার বিশেষ দল।
রবিবার টুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘আগামীকাল উত্তরবঙ্গে সেচমন্ত্রীর নেতৃত্বে একটি বিপর্যয় মোকাবিলা টিম যাবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির ফলে নদীর স্তর বেড়ে গেছে। রাস্তাঘাটে জলে ভরে গেছে, সাধারণ মানুষের সম্পত্তির ক্ষতি হয়েছে। সবমিলিয়ে পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক’।মমতা টুইটে আরও লেখেন, ‘জেলাশাসক, পুলিশ সুপাররা এসডিআরএফ ও এনডিআরএফ টিমের সহয়তায় যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ ও ত্রাণ বিতরণ করছেন। আমি ব্যক্তিগতভাবে পরিস্থিতির ওপর নজর রাখছি। আমার মুখ্যসচিবকে নির্দেশ দিয়েছি সবসময় পরিস্থিতি তদারক করতে। পরিস্থিতি মোকাবিলায় সব রকম চেষ্টা করছে প্রশাসন’।
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আরও বৃষ্টি হয় তবে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সেই কথা মাথায় রেখেই ব্যবস্থা নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Post Views: 71

Continue Reading

Previous: চন্দ্রযান ৩ এর সাফল্য কামনায় বসিরহাটের ইসরোর বাঙালি গবেষকের পরিবার
Next: নওশাদের গলাতেও নো ভোট টু মমতা

সম্পর্কিত গল্প

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
Untitled.png

চূড়ান্ত তালিকায় ‘ডিলিটেড’ তকমা, আতঙ্কে সাঁকরাইলের ভোটাররা

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.