Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মাঝ বৈশাখেই আকাশে মেঘের ঘনঘটা, সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা

মাঝ বৈশাখেই আকাশে মেঘের ঘনঘটা, সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা

Online Desk মে 1, 2025
hhh

ওঙ্কার ডেস্ক: বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে গোটা সপ্তাহ জুড়ে। সোমবার থেকে ক্রমশ তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ৷ সঙ্গে হালকা ঝোড়ো বাতাস বইবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির আশঙ্কা রয়েছে। ৪০ থেকে ৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷উত্তরবঙ্গেও আজ, বৃহস্পতিবার ঝড়-বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে।সোমবার থেকে ক্রমশ তাপমাত্রা বাড়তে পারে বলে ইঙ্গিত আবহাওয়া দফতরের।কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
কলকাতায় সকালে হালকা-মাঝারি কুয়াশা বা ধোঁয়াশা থাকবে। জলীয় বাষ্প বেশি থাকায় এবং তাপমাত্রা অনেকটা কমে যাওয়ায় সকালের দিকে এই পরিস্থিতি। বেলা বাড়লে আংশিক মেঘলা আকাশ। দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের অনেকটা নীচে থাকায় মনোরম পরিবেশ থাকবে। বেলা বাড়লে উষ্ণতা বাড়বে। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
কলকাতায় আজ, বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ২.৭ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল, বুধবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৭৭ থেকে ৯৬ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় শহরের তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Post Views: 102

Continue Reading

Previous: বাংলাদেশ হাইকোর্টের নির্দেশ, জামিনে মুক্তি পাওয়ার সাড়ে ৩ ঘণ্টার মধ্যে ফের জেলে চিন্ময়
Next: দিঘা সফর ঘিরে দিলীপ ঘোষকে নিশানা, বিজেপির অন্দরে অসন্তোষের সুর !

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.