Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রাথণার সময় স্কুল বিল্ডিং ভেঙ্গে পরল রাজাস্থানে; মৃত ৭ জন, আহত অনেকে

প্রাথণার সময় স্কুল বিল্ডিং ভেঙ্গে পরল রাজাস্থানে; মৃত ৭ জন, আহত অনেকে

Online Desk জুলাই 25, 2025
Untitled.jpg

ওঙ্কার ডেস্ক: রাজস্থানের ঝালাওয়ারের একটি সরকারি স্কুলে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারাল একাধিক পড়ুয়া। প্রার্থনার সময় হঠাৎ ছাদ ভেঙে পড়ায় স্কুল প্রাঙ্গণের কোলাহল নিমেষেই কান্না আর আর্তনাদে পরিণত হয়। সকাল সাড়ে ৮টা নাগাদ মানোহার থানার পিপলোদি সরকারি স্কুলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রায় ৬০ জন পড়ুয়া ও শিক্ষক-কর্মচারী তখন স্কুল প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। আচমকা একতলা ভবনের ছাদ ভেঙে পড়তেই অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়ে। দুর্ঘটনার পরপরই স্কুল চত্বরে হাহাকার ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষজন, স্কুলের শিক্ষক ও প্রশাসনের কর্মীরা একযোগে উদ্ধারকাজে নেমে পড়েন। জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা ও বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
শিক্ষা দপ্তর সূত্রে খবর, এখনও পর্যন্ত ৭ জন পড়ুয়ার মৃত্যু হয়েছে। আরও কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। আহতদের মধ্যে যাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাঁদের ঝালাওয়ারের বড় হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রত্যকেই আট থেকে এগারো বছরের বয়সসীমার মধ্যে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, স্কুল ভবনটি বহুদিন ধরেই ভগ্নদশায় ছিল। স্থানীয়রা জানিয়েছেন, কয়েক দিন ধরে টানা বৃষ্টির জেরেই ছাদটি হঠাৎ ধসে পড়েছে বলে ধারণা। স্কুল কর্তৃপক্ষের কাছে একাধিকবার লিখিত অভিযোগ দেওয়া হলেও যথাযথ সংস্কারের ব্যবস্থা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দাদের দাবি, অবিলম্বে সমস্ত স্কুলের ভবনের অবস্থা খতিয়ে দেখার ব্যবস্থা করা হোক, যাতে আর কোনও পরিবারকে এমন দুর্দশার মুখোমুখি হতে না হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স হ্যান্ডেলে এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করে শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

Post Views: 144

Continue Reading

Previous: মালদ্বীপে স্বাধীনতা দিবসে ‘গেস্ট অব অনার’ মোদী; ইন্ডিয়া আউট নীতিতে ক্ষমতায় আসা মইজ্জুর কেন এমন রদবদল
Next: ইন্দিরা গান্ধীর রেকর্ড ছাড়িয়ে দেশের দ্বিতীয় দীর্ঘতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.