ওঙ্কার ডেস্কঃ শ্রীরামজন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের পদত্যাগী প্রধান চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ করল উত্তরপ্রদেশ পুলিশ। সন্দেহের আওতায় যে তিনিও আছেন, সেটা বুঝিয়ে দেওয়া হল ট্রাস্টের প্রধানকে। যদিও রাম মন্দিরের চুরির ঘটনায় নির্বিকার উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। তাঁর বক্তব্য, “এসব নিয়ে এত হইচই করার মতো কিছুই হয়নি।”
সিটের রিপোর্টে উঠে এসেছে, রামমন্দিরে নগদ প্রণামী জমা পড়েছে ৩,৫০০ কোটি টাকারও বেশি, সঙ্গে অগণিত সোনা-রুপোর গয়না৷ এর একটা বড় অংশের হদিশ মিলছে না। চুরির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ট্রাস্ট ঘনিষ্ঠ ৮ জনকে। এই ঘটনা সামনে আসার পরই রাম মন্দির ট্রাস্টের প্রধানের পদ থেকে ইস্তফা দিয়েছেন চম্পত। কিন্তু তাতে বিতর্ক থামেনি।
সূত্রের খবর, চম্পত রাইয়ের পাশাপাশি অনিল মিশ্র এবং গোপাল রাও-এই তিনজনকে ৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যদিও চম্পতদের এভাবে জিজ্ঞাসাবাদ করায় খানিকটা ক্ষুব্ধ উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য। তিনি বলছেন, “যারা এই রামজন্মভূমি আন্দোলনের জন্য প্রাণপাত করেছেন, তাঁরা সাধুর মতো। এই চুরির ঘটনায় তাঁরাও ব্যাথিত।