Skip to content
জুলাই 3, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • পাকিস্তানে খাদে আছড়ে পড়ল যাত্রীবোঝাই বাস, মহিলা, শিশু-সহ মৃত্যু ৪০ জনের

পাকিস্তানে খাদে আছড়ে পড়ল যাত্রীবোঝাই বাস, মহিলা, শিশু-সহ মৃত্যু ৪০ জনের

Online Desk জুলাই 3, 2026
accident.jpg

ওঙ্কার ডেস্ক: মর্মান্তিক দুর্ঘটনা উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায়। শুক্রবার যাত্রী বোঝাই একটি বাস খাদে পড়ে মৃত্যু হল অন্তত ৪০ জনের। নিহতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে। শুক্রবার এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।

জানা গিয়েছে, বাসটি বালুচিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারের দিকে যাচ্ছিল। খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় পৌঁছানোর পর দুর্ঘটনার কবলে পড়ে সেটি। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাসটির ব্রেক অকেজো হয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল সেটি। এক সময় রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে যায়। তবে আরও বিশদে তদন্তের জন্য অনুসন্ধান শুরু হয়েছে বলে প্রশাসনিক আধিকারিকরা জানিয়েছেন। বালুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির মিডিয়া ও রাজনৈতিক বিষয়ক সহকারী শাহিদ রিন্দ এ বিষয়ে বলেন, ‘প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্ঘটনায় ৪০ জন প্রাণ হারিয়েছেন। আরও আটজন জখম হয়েছেন।’

উদ্ধারকারী দল জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। পাক সংবাদ মাধ্যম ‘ডন’ তাদের প্রতিবেদনে জানিয়েছে, কোয়েটা থেকে ৩৬ জন যাত্রীকে নিয়ে বাসটি যাত্রা শুরু করেছিল। বাকিরা মাঝপথে উঠেছিলেন। শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানান, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের প্রক্রিয়া চলছে। উল্লেখ্য, খাইবার পাখতুনখোয়ার পাহাড়ি এলাকায় দুর্ঘটনা একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। দুর্গম রাস্তা, প্রতিকুল আবহাওয়া, ট্রাফিক আইন লঙ্ঘন, গাড়ির খারাপ স্বাস্থ্য এবং অদক্ষ চালকের কারণে এমন দুর্ঘটনা ঘটে থাকে। প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, ‘সম্ভাব্য সব ধরনের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে।’ ৪০ জনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তিনি।

Post Views: 20

Continue Reading

Previous: প্রকাশ্যে ‘দেশু ৭’-ছবির BTS মুহুর্ত, সমাজমাধ্যমে হইহই কাণ্ড অনুরাগীদের
Next: রাম মন্দিরের চুরির ঘটনাকে গুরুত্ব দিতে চাইছেন না উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026

You may have missed

sakir.png

জামিন পেলেন তৃণমূলের প্রাক্তন বিধায়কের স্বামী সাকির আলি

Online Desk জুলাই 3, 2026
court-hammer.png

রাজ্যে বাড়ছে ফাস্ট ট্র্যাক কোর্ট, ৯ নতুন আদালত গঠনে ছাড়পত্র মন্ত্রিসভার

Online Desk জুলাই 3, 2026
SUVENDU.jpg

পুজোর মধ্যেই আয়ুষ্মান ভারত, দ্রুত কাজ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Online Desk জুলাই 3, 2026
thailand.png

থাইল্যান্ডে ১১ বছরের নাবালকের গাড়ির ধাক্কায় প্রাণ হারাল ৯ সাধু; আহত অন্তত ২০

Online Desk জুলাই 3, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.