Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ‘রামায়ণের গল্প থাই জনগণের জীবনের অংশ’: মোদী

‘রামায়ণের গল্প থাই জনগণের জীবনের অংশ’: মোদী

Online Desk এপ্রিল 3, 2025
20250403_171359.jpg

ওঙ্কার ডেস্ক: ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের থাইল্যান্ডে সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদেশে গিয়ে ভারত থাইল্যান্ডের বহু প্রাচীন সম্পর্কের কথা তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী মোদী বলে, ‘গভীর সাংস্কৃতিক ও আধ্যাত্মিক বন্ধনের মাধ্যমে ভারত ও থাইল্যান্ডের শতাব্দী প্রাচীন সম্পর্ক সংযুক্ত। বৌদ্ধধর্মের প্রসার আমাদের জনগণকে জুড়েছে। আয়ুথায়া থেকে নালন্দা পর্যন্ত, বুদ্ধিজীবীর আদান-প্রদান হয়েছে। রামায়ণের গল্প থাই জনগণের জীবনের একটি অংশ।’ তিনি আরও বলেন, ভারত ‘সম্প্রসারণবাদ’ নয়, ‘উন্নয়নের’ নীতিতে বিশ্বাস করে।

সংস্কৃত ও পালি ভাষা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘সংস্কৃত ও পালি ভাষার প্রভাব আজও ভাষা ও ঐতিহ্যে প্রতিফলিত হয়। আমার সফরের সময়, ১৮ শতকের রামায়ণের ম্যুরাল চিত্রের উপর ভিত্তি করে একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করা হয়েছে, সে কারণে আমি থাইল্যান্ড সরকারের কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর আরও সাংযোজন , ‘ভারত ও থাইল্যান্ড মুক্ত, উন্মুক্ত, অন্তর্ভুক্তিমূলক, নিয়ম-ভিত্তিক শৃঙ্খলা সমর্থন করে; আমরা সম্প্রসারণবাদ নয়, উন্নয়নবাদের নীতিতে বিশ্বাস করি।’

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মোদী বিমসটেক এর অন্তর্ভুক্ত দেশগুলি যেমন থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, মায়ানমার এবং ভুটানের প্রশাসনিক প্রধানদের সঙ্গে বৈঠক করবেন। উল্লেখ্য, থাইল্যান্ড সফর শুরুর আগে এক বিবৃতি দিয়েছেন প্রধানমন্ত্রী। সেখানে বিগত দশক ধরে বঙ্গোপসাগর অঞ্চলে আঞ্চলিক উন্নয়ন, সংযোগ এবং অর্থনৈতিক অগ্রগতির প্রচারের জন্য বিমসটেক গুরুত্বপূর্ণ ফোরাম হিসাবে বর্ণনা করেছেন তিনি।

Post Views: 109

Continue Reading

Previous: সুপ্রিম কোর্টের রায়ে বেতন ফেরত দিতে বলা হল কাদের ?
Next: তিন মাসের মধ্যে নতুন নিয়োগের আশ্বাস মুখ্যমন্ত্রীর

সম্পর্কিত গল্প

Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
DEADBODY.png

সুরাটে সেপ্টিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে মৃত্যু ৪ শ্রমিকের; তদন্তে পুলিশ

Online Desk জুন 7, 2026
west-bank-baby.png

মাত্র ৭ মাসের বাচ্ছাকে লক্ষ্য করে গুলি ইজরায়েলি সেনার; দাবি নিহত শিশুর বাবার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.