Skip to content
মার্চ 10, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অসুস্থ রাহুল গান্ধি, যোগ দিতে পারলেন না ইন্ডিয়া জোটের ‘উলগুলান ন্যায়’ মহাসমাবেশে

অসুস্থ রাহুল গান্ধি, যোগ দিতে পারলেন না ইন্ডিয়া জোটের ‘উলগুলান ন্যায়’ মহাসমাবেশে

Online Desk এপ্রিল 21, 2024
01.png

নিজস্ব প্রতিনিধিঃ অসুস্থ কংগ্রেস নেতা রাহুল গান্ধি। অসুস্থতার কারণে রবিবার রাঁচিতে ইন্ডিয়া জোটের মহাসমাবেশে যোগ দিতে পারলেন না তিনি।
অসুস্থতার কথা এক্স হ্যান্ডেলে পোস্টের মাধ্যমে একথা জানিয়েছেন দলের নেতা জয়রাম রমেশ। তিনি লিখেছেন, ‘আজ রাহুল গান্ধি সাতনা এবং রাঁচিতে ইন্ডিয়া জোটের সমাবেশে যোগদানের জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু তিনি হঠাতই অসুস্থ বোধ করায় সমাবেশে যোগ দিতে পারবেন না। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে অবশ্যই রাঁচির সমাবেশে উপস্থিত থাকবেন।’

রবিবার রাঁচিতে ইন্ডিয়া জোটের ‘উলগুলান ন্যায়’সমাবেশে পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব সহ ইন্ডিয়া জোটের ১৪ জন নেতা উপস্থিত ছিলেন। অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা অভিযোগ করেন, অরবিন্দ কেজরিওয়ালকে তিহাড় জেলে খুনের চক্রান্তের চলছে। ক্ষোভ উগরে সুনীতা বলেন, “ওঁর খাবারের দিকে ক্যামেরা তাক করা রয়েছে। প্রতিটি কামড় জরিপ করা হচ্ছে। এটা একেবারেই নির্লজ্জ একটা ব্যাপার। উনি একজন সুগারের রোগী। ১২ বছর ধরে ইনসুলিন নেন। কিন্তু জেলে ইনসুলিন দেওয়া হচ্ছে না। ওরা দিল্লির মুখ্যমন্ত্রীকে মেরে ফেলতে চায়।”
সুনীতার কথায় উঠে আসে হেমন্ত সোরেনের গ্রেফতারের প্রসঙ্গ। তিনি বলেন “ওরা অরবিন্দ কেজরিওয়াল ও হেমন্ত সোরেনকে জেলে ভরেছে। দোষী সাব্যস্ত না করেই বন্দি করেছে। এটা একনায়কত্ব। আমার স্বামীর দোষটা কী? ভালো শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা দেওয়া?”
বিহারের প্রাক্তন ডেপুটি সিএম এবং আরজেডি নেতা তেজস্বী যাদব বলেন, বিজেপির সংবিধানকে অস্মান করছে। এদিনের ‘উলগুলান ন্যায়’সমাবেশে প্রায় ৫ লক্ষ লোক অংশগ্রহণ করেন। মহাসমাবেশটির আয়োজন করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা বা জেএমএম৷

Post Views: 82

Continue Reading

Previous: ২৬ তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ছাত্রী
Next: ইডেনে সহজ আরসিবি ম্যাচ কঠিন করে জিতল নাইটরা

সম্পর্কিত গল্প

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026

You may have missed

sharjeel-imam.jpg

শারজিল ইমামকে ১০ দিনের অন্তর্বর্তী জামিন আদালতের

Online Desk মার্চ 9, 2026
Sanju.jpg

স্বপ্নের রানকে আরও শক্তিশালী করতে শচীন টেন্ডুলকারের দেখানো পথে হেঁটেছেন স্যামসন

Online Desk মার্চ 9, 2026
trump-128000.jpg

ওয়াশিংটনের অনুমোদন ছাড়া ইরানের সর্বোচ্চ পদে কেউ টিকবেন না: ট্রাম্প

Online Desk মার্চ 9, 2026
knife.jpg

ইনস্টাগ্রামে মুসলিম মহিলার সঙ্গে প্রেম, বিরোধিতা করায় যমজ বোনকে ৮৪ বার ছুরিকাঘাত করে খুন

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.