Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • রঞ্জি কোয়ার্টার ফাইনালে অন্ধ্রকে ইনিংসে হারাল বাংলা, সেমিফাইনালে প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর

রঞ্জি কোয়ার্টার ফাইনালে অন্ধ্রকে ইনিংসে হারাল বাংলা, সেমিফাইনালে প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর

Online Desk ফেব্রুয়ারি 10, 2026
Ranji-Tue-1.jpg

স্পোর্টস ডেস্ক : রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে প্রত্যাশিতভাবেই অন্ধ্রকে হারিয়ে দিল বাংলা। কল্যাণীর বেঙ্গল ক্রিকেট আকাদেমি মাঠে ম্যাচের শেষ দিন চা বিরতির অনেক আগেই অভিমন্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন দল জয় ছিনিয়ে নিল ইনিংস ও ৯০ রানে।

অন্ধ্র দ্বিতীয় ইনিংসে ৭২.২ ওভারে ২৪৪ রানের বেশি তুলতে পারেনি। চোটের কারণে ব্যাট করতে নামেননি কেএস ভরত। ২৪ ওভারে তিন উইকেটে ৬৪, এই পরিস্থিতি থেকে আজ খেলা শুরু করে প্রথম সেশনেই তিন উইকেট হারায় অন্ধ্র।

শাহবাজ আহমেদের বলে তাঁরই হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরা নীতীশ কুমার রেড্ডি ১৪৪ বলে সর্বাধিক ৯০ রান করেন। ত্রিপুরাণা বিজয় ৪৬, অধিনায়ক রিকি ভুঁই ৩০ ও কালিদিন্ডি রাজু ২৫ রান করেন।

শাহবাজ তিনটি মেডেন-সহ ২৪ ওভারে ৭২ রান খরচ করে চার উইকেট নেন। সুরজ সিন্ধু জয়সওয়াল ২টি এবং আকাশ দীপ, সুমন্ত গুপ্ত ও অনুষ্টুপ মজুমদার একটি করে উইকেট দখল করেন। ম্যাচের সেরার পুরস্কার পেলেন সুদীপ কুমার ঘরামি। ১৫ ফেব্রুয়ারি থেকে কল্যাণীতেই সেমিফাইনালে জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে খেলবে বাংলা। এবারের রঞ্জিতে বাংলা অপরাজেয়। ফাইনালে ওঠার দ্বৈরথেও ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক অভিমন্যু।

Post Views: 235

Continue Reading

Previous: ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমিশন
Next: বন্দে মাতরম গান বাজলে দাঁড়ানো বাধ্যতামূলক, নয়া নির্দেশিকা কেন্দ্রের

সম্পর্কিত গল্প

2অ্যালেক্স-সাজি.jpg

তিন বছরের চুক্তিতে সবুজ মেরুনে অ্যালেক্স সাজি

Online Desk জুলাই 19, 2026
1-দেজান-দ্রাজিচ.jpg

বুধবারই শহরে পা রখছেন ড্রাজিচ. অ্যালেক্স আসছেন আজ রবিবার

Online Desk জুলাই 19, 2026
messi.png

ফের মেসিকে আনতে তৎপর শতদ্রু; একাধিক বৈঠক মেসির টিমের সঙ্গে

Online Desk জুলাই 18, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.