Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমিশন

২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: কমিশন

Online Desk ফেব্রুয়ারি 10, 2026
eci-rr.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পপেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া এখনও চলমান রাজ্যে। এই আবহে কমিশনের তরফে জানানো হল, আগামী ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে এসআইআর-পর্বের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। মঙ্গলবার এসআইআরের নতুন সূচি প্রকাশ করে এ কথা জানিয়েছে নির্বাচন পরিচালনকারী সংস্থা।

সূত্রের খবর, এসআইআর নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল দিল্লির নির্বাচন সদনে গিয়ে বৈঠক করেন। সেই বৈঠকের পর এই নির্দেশিকা জারি করা হয়। উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় পশ্চিমবঙ্গে এসআইআরের সময়সীমা বাড়ানোর। স্ক্রুটিনির জন্য সাত দিন সময়সীমা বাড়ানোর নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। এই বিষয়ে ইআরও-রা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান বিচারপতি। সুপ্রিম কোর্টের ওই নির্দেশের ফলে যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পিছিয়ে যাবে তা আগেই বলেছিল কমিশন। সেই বিষয়ে এ বার বিজ্ঞপ্তি প্রকাশ করল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক এর আগে শুনানির সময় বৃদ্ধির জন্য আবেদন করে আগেই কমিশনকে চিঠি পাঠিয়েছিলেন।

কমিশন সূত্রের খবর, স্ক্রুটিনির জন্য সাত দিন বাড়তি সময় দেওয়া হলে শুনানি শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে স্ক্রুটিনি। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ অন্তত ২১ তারিখ পর্যন্ত পিছিয়ে যেত এই হিসেবে। যা আগে নির্ধারণ করা হয়েছিল ১৪ ফেব্রুয়ারি প্রকাশ করা হবে বলে। কমিশনের তরফে তা বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি করা হল।

Post Views: 186

Continue Reading

Previous: ক্রিকেটের মধ্যে রাজনীতি আনা উচিত নয় ভারত পাক লড়াই নিয়ে বললেন সৌরভ
Next: রঞ্জি কোয়ার্টার ফাইনালে অন্ধ্রকে ইনিংসে হারাল বাংলা, সেমিফাইনালে প্রতিপক্ষ জম্মু ও কাশ্মীর

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.