১. নারকেল-গুড়ের সহজ মোদক
উপকরণ:
নারকেল কোরানো — ১ কাপ
গুড় — ¾ কাপ
চালের গুঁড়ো — ১ কাপ
জল — প্রয়োজনমতো
এলাচ গুঁড়ো — ½ চা-চামচ
প্রণালী:
কড়াইতে নারকেল ও গুড় দিয়ে ভালো করে নাড়ুন। মিশ্রণটি শুকিয়ে এলে এলাচ দিয়ে নামিয়ে ঠান্ডা করুন।
একটি পাত্রে জল ফুটিয়ে তাতে সামান্য নুন ও এক চা-চামচ ঘি দিন।
চালের গুঁড়ো দিয়ে নেড়ে ঢেকে ২–৩ মিনিট রাখুন। ঠান্ডা হলে মেখে নরম ডো তৈরি করুন।
ডো থেকে ছোট লেচি নিয়ে বাটির মতো করে নারকেলের পুর দিন এবং মোদকের আকার দিন।
১০–১২ মিনিট ভাপে রান্না করুন। ব্যাস মোদক তৈরি।
২. সুজি মোদক — একদম ঝটপট
উপকরণ:
সুজি — ১ কাপ
দুধ — ১ কাপ
চিনি — ½ কাপ
ঘি — ২ টেবিল চামচ
কাজু/কিশমিশ — সামান্য
এলাচ গুঁড়ো — ½ চা-চামচ
প্রণালী:
কড়াইতে ঘি দিয়ে সুজি হালকা ভেজে নিন।
দুধ ও চিনি দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন।
মিশ্রণটি ঘন হয়ে কড়াই ছাড়তে শুরু করলে এলাচ ও শুকনো ফল মেশান।
একটু ঠান্ডা করে হাতে ঘি মেখে ছোট ছোট বল তৈরি করুন।মোদকের ছাঁচ থাকলে ছাঁচে চেপে সুন্দর আকার দিন।
৩. ক্ষীর/দুধের মোদক
উপকরণ:
গুঁড়ো দুধ — ১ কাপ
কনডেন্সড মিল্ক — ½ কাপ
ঘি — ১ টেবিল চামচ
এলাচ গুঁড়ো — ½ চা-চামচ
পেস্তা/কাজু কুচি — সাজানোর জন্য
প্রণালী:
কড়াইতে ঘি গরম করে গুঁড়ো দুধ ও কনডেন্সড মিল্ক দিন।
কম আঁচে ক্রমাগত নাড়ুন, যতক্ষণ না মিশ্রণটি ঘন হয়ে একসঙ্গে জমাট বাঁধে।
এলাচ গুঁড়ো মিশিয়ে চুলা বন্ধ করুন।সামান্য ঠান্ডা হলে হাতে ঘি মেখে মোদকের আকার দিন।
ওপর থেকে পেস্তা বা কাজু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।