Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ‘যতই ব্যারিকেড থাক নবান্ন অভিযান হবেই’, হুঁশিয়ারি অভয়ার মা-বাবার

‘যতই ব্যারিকেড থাক নবান্ন অভিযান হবেই’, হুঁশিয়ারি অভয়ার মা-বাবার

Online Desk আগস্ট 9, 2025
N.jpg

নিজস্ব সংবাদদাতা : আরজি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় রাজ্যে তো বটেই, দেশ ছাড়িয়ে বিদেশেও তোলপাড় চরম আকার নেয়। তবু এক বছর পেরোলেও মেলেনি ন্যায়বিচার, এই অভিযোগে ফের পথে নামলেন জুনিয়র ডাক্তাররা। শুক্রবার রাতভর শ্যামবাজার পাঁচমাথার মোড়ে মশাল হাতে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। ফিরে আসে ২০২৪-এর আঁচ। সেখানে উপস্থিত হন নির্যাতিতার বাবা-মা। মঞ্চে উঠে অভয়ার মা বলেন, “আজও প্রতি রাতে মেয়ের কান্না শুনি। যতই ব্যারিকেড থাক, আগামীকাল (শনিবার) নবান্ন অভিযান হবেই। আমাদের সঙ্গে থাকার আহ্বান জানাই।” আক্ষেপের গলায় নির্যাতিতার বাবা বলেন, “এক বছর হয়ে গেল, তবু সুবিচার নেই। সিবিআই উত্তর দিতে পারেনি, প্রশাসনও সহযোগিতা করেনি।”

তাঁর অভিযোগ, অরাজনৈতিক এই নবান্ন অভিযানকে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী, তাই পুলিশ নামিয়ে এই অভিযান রুখতে চাইছেন। তৃণমূল বাদে বাকি সবাইকে এই অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

২০২৪ সালের ৮ অগস্ট রাতে আরজি কর হাসপাতালের চতুর্থ তলার সেমিনার হলে রক্তাক্ত দেহ উদ্ধার হয় অভয়ার। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায়— ধর্ষণের পর খুন। আন্দোলনকারীদের দাবি, মূল অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়া বাকিরা এখনও অধরা। রহস্যময় কারণে তদন্তও এগোচ্ছে না।

শুক্রবার গভীর রাতে কলেজ স্কোয়ার থেকে মশাল মিছিলের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টর্স ফ্রন্ট। স্লোগানে গর্জে উঠছে— “তিলোত্তমার বিচার চাই”, “নিরাপত্তাহীন শিক্ষা প্রতিষ্ঠান মানি না, মানব না।”
নির্যাতিতার মা বাবা যতই একে অরাজনৈতিক আন্দোলন বলুন না কেন, তবু এই আন্দোলনে বিজেপি যুক্ত হওয়ায় এও অভিযানকে ঘিরে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারি, “নবান্ন অভিযানে কারও গায়ে পুলিশ হাত তুললে, গোটা রাজ্য ৭২ ঘণ্টা স্তব্ধ হবে।” পাল্টা জবাব বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেন, “এটি বিজেপি পরিচালিত কর্মসূচি।”

Post Views: 195

Continue Reading

Previous: ঘূর্ণাবর্ত ও অক্ষ রেখার প্রভাবে ঝড় বৃষ্টি চলছে রাজ্যজুড়ে
Next: সুপ্রিম কোর্টে খারিজ রাজ্য সরকারের আবেদন, টাটা মোটরস মামলার শুনানি কলকাতা হাইকোর্টে

সম্পর্কিত গল্প

arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026

You may have missed

OPP.jpg

ভূপেন্দ্র যাবদের বাড়িতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূলের বিদ্রোহী সাংসদেরা

Online Desk জুন 8, 2026
arrest-dcd.jpg

৫০০০০ টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

Online Desk জুন 8, 2026
death-leg.jpg

পুজো কমিটির টাকার হিসেব মেলানোর জন্য ডেকে তৃণমূল নেতাকে শাবল দিয়ে পিটিয়ে খুন

Online Desk জুন 8, 2026
AVHI.jpg

সই কাণ্ডে আবারও হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি লিখে চাইলেন সময়

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.