Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • ঘূর্ণাবর্ত ও অক্ষ রেখার প্রভাবে ঝড় বৃষ্টি চলছে রাজ্যজুড়ে

ঘূর্ণাবর্ত ও অক্ষ রেখার প্রভাবে ঝড় বৃষ্টি চলছে রাজ্যজুড়ে

Online Desk আগস্ট 9, 2025
we.png

ওঙ্কার ডেস্ক: ঘূর্ণাবর্ত ও অক্ষ রেখার প্রভাবে ঝড় বৃষ্টি চলছে রাজ্যজুড়ে। আপাতত কয়েকদিন এই আবহাওয়াই বজায় থাকবে রাজ্যে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির তেমন কোন পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গে দুর্যোগপূর্ণ আবহাওয়াযই বজায় থাকবে।
শনিবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিন কলকাতার সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে যার কারণে আদ্রতা জনিত অস্বস্তি বাড়বে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যজুড়ে একই রকম আবহাওয়া বজায় থাকার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
শনিবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। শনিবারের পরে রবিবারেও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

Continue Reading

Previous: এসসিও শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাল চিন
Next: ‘যতই ব্যারিকেড থাক নবান্ন অভিযান হবেই’, হুঁশিয়ারি অভয়ার মা-বাবার

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-18.webp

চোরবাগান-কাণ্ডে মৃত আকৃতির বাড়িতে মুখ্যমন্ত্রী, পরিবারের হাতে তুলে দিলেন ২৫ লক্ষের চেক, গুজব ছড়ানোর অভিযোগে নিশানায় বাংলাদেশ

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.