Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • আইএসএল অনিশ্চিত হলেও নেইমারের বিরুদ্ধে খেলা ফুটবলারকে নিল মোহনবাগান

আইএসএল অনিশ্চিত হলেও নেইমারের বিরুদ্ধে খেলা ফুটবলারকে নিল মোহনবাগান

Online Desk আগস্ট 30, 2025
IMG-20250830-WA0059.jpg

স্পোর্টস ডেস্ক : আগামী মরসুমে বড়ো চমক মোহনবাগানের। নেইমারের বিরুদ্ধে খেলা ফুটবলার রবসন রবিনহোকে নিল সবুজ মেরুন ব্রিগেড। এদিন মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করল। রবিনহোর বেড়ে ওঠা ব্রাজিলে। ফুটবলার জীবনে অসংখ্য সাফল্য রয়েছে রবসনের ব্রাজিলের ক্লাব ফুটবলে। কয়েক মাস আগেই সাওপাওলো লিগে খেলেছেন নেইমারের বিরুদ্ধে। বাংলাদেশের চ্যাম্পিয়ন ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে খেলে গত তিন বছরে সাতটা ট্রফি জিতেছেন।

১৭ টা ম্যাচ খেলে করেছেন ৬৪টি গোল। রবসন রবিনহো নামে যাঁর দক্ষিণ এশিয়ায় পরিচিতি। এদিন তিনি কলকাতায় এসেছেন আর এরপর নামবেন এ সি এল টু–র প্রস্ততিতে। রবসন দুই উইংয়ে খেলতে যেমন দক্ষ, তেমনই নম্বর–টেন পজিশনে খেলেও সাফল্য পেয়েছেন। ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২ তে শক্তি বাড়লো টিম বাগানের। উচ্ছসিত রবসন জানালেন “এর আগে বসুন্ধরার হয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে আমার। তখন থেকেই জানি, ভারতের সেরা ও সফলতম ক্লাব মোহনবাগান। ওই ম্যাচে আমি কীরকম খেলেছিলাম, তা সবুজ-মেরুন সমর্থকরা নিশ্চয়ই মনে রেখেছেন। এবার সেই সবুজ-মেরুন জার্সি পরেই আমি একই রকম সাফল্য পাব আশা করছি। অপেক্ষা করুনগতবছর মোহনবাগান ভারতের সেরা দু’টো লিগ-কাপেই চ্যাম্পিয়ন হয়েছে। গত পাঁচ বছরের তাদের সাফল্যের রেকর্ড ভারতের আর কোনও ক্লাবের নেই। সেরা বিদেশিরা এই ক্লাবে খেলে। ভারতের জাতীয় দলের বেশিরভাগ ফুটবলারও খেলে মোহনবাগানে। আমি ওদের সাহায্য করার জন্য ওদেরই একজন সতীর্থ হয়ে আসছি। ক্লাবে আরও ট্রফি আনতে চাই। গোল করতে এবং করাতে ভালোবাসি। কিন্তু সবার আগে দলকে ভলোবাসি। দলকে আরও সাফল্য দেওয়াই একমাত্র লক্ষ্য।’

ছ’মাস আগে নেইমারের সঙ্গে খেলেছিলেন। সেই প্রসঙ্গে রবসন বলেন, “নেইমার দ্য সিলভার বিরুদ্ধে মাঠে নেমে খেলাটা আমার কাছে সম্মানের। ওর সঙ্গে মাঠের বাইরে আমার তেমন সখ্যতা নেই। মাঠে আমার প্রতিপক্ষ দলে ও খেলছিল গত ফেব্রুয়ারিতে সাও পাওলো লিগের একটি ম্যাচে। ওই দিনটার কথা আমার কাছে সারাজীবন স্মরণীয় হয়ে থাকবে এই কারণেই, আমি ব্রাজিলের জাতীয় দলের সেরা ফুটবলারের বিরুদ্ধে খেলতে নেমেছিলাম।”

Post Views: 118

Continue Reading

Previous: মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপ বেআইনি, জানাল আদালত
Next: কোচ হিসেবে ভারতের প্রথম ম্যাচেই জয় পেয়ে বাজিমাত খালিদের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.